• সোমবার, ০১ জুন ২০২৬, ০২:০৫
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

শ্যামনগরে রিজিওনাল ইয়ুথ কপ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ২২৪ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
রিজিওনাল ইয়ুথ কপ শীর্ষক কর্মশালা

সাতক্ষীরা’র শ্যামনগরে ‘’রিজিওনাল ইয়ুথ কপ-২০২৪ এর কর্মশালা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ১৮ আগস্ট উপজেলা পরিষদের হল রুমে ব্রাইটার্স সোসাইটি অব বাংলাদেশ,একশনএইড বাংলাদেশের সহযোগিতায় এবং শরুব যুব টিম এবং জনকল্যাণ সংস্থার সহায়তায় ব্রাইটার্স সোসাইটির সাইদুর রহমান সিয়াম এর সভাপতিত্বে শরুবের নিবার্হী পরিচালক এসএম জান্নাতুল নাঈম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আবু সাইদ,সাবেক সহ-সভাপতি মোস্তফা কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক জিএম কাদের প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন এ্যাকশন এইড এর মাসুদ পারভেজ অভি,ব্রাইটার্স সোসাইটির ফারিহা সুলতানা অমি সহ বিভিন্ন পর্যায়ের জলবায়ু নিয়ে কাজ করে সদস্য বৃন্দ।
বক্তাগণ বলেন “এই আঞ্চলিক যুব কপ জলবায়ু পরিবর্তনের সমাধান খুঁজছে। যুবক-যুবতীরা তাদের সমস্যা সমাধানের কথা ভাবছে, এটি সত্যিই প্রশংসনীয়। জলবায়ু পরিবর্তনের সমস্যার বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের তাদের প্রয়োজন। আমরা সবাই জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী বিভিন্ন সংকটের সম্মুখীন হচ্ছি। কিন্তু দুঃখজনক সত্য হলো, এখনও পর্যন্ত আমরা এর কোনো টেকসই সমাধান খুঁজে পাইনি। জলবায়ু পরিবর্তন একটি এমন এজেন্ডা যা তরুণদের দ্বারা, তরুণদের জন্য এবং তরুণদের কথা ভেবে তৈরি। এখন সময় এসেছে, তরুণদের সামনে থেকে নেতৃত্ব দেওয়ার, তাদের কণ্ঠস্বর শোনা এবং এর ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার। আমি মনে করি, তরুণরা সামনের সারিতে থাকলেও তাদের উদ্বেগ নীতিনির্ধারণী পর্যায়ে প্রতিফলিত হয় না এবং অনেক সময় উপেক্ষিত থেকে যায়। আমরা কপ-এ যুব কণ্ঠস্বর এবং তাদের সুপারিশগুলিকে প্রতিফলিত করার চেষ্টা করি এবং তাদের ধাপে ধাপে সম্পৃক্ত করি।রিজিওনাল এই ইয়ুথ কপের আগে শ্যামনগর ও কালিগঞ্জ জেলায় ৯টি ফোকাস গ্রুপ ডিসকাশন করা হয় শরুব ইয়ুথ টিম এবং জনকল্যাণ সংস্থার স্বেচ্ছাসেবীদের মাধ্যমে। বাংলাদেশকে একটি জলবায়ুবান্ধব দেশে রূপান্তর করা যায়।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com