• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৩৮
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচারের দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

বিএম আলাউদ্দীন আশাশুনি ব্যুরো / ২৪৪ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচারের দাবিতে আশাশুনিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
শনিবার বিকেলে আশাশুনি উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন আশাশুনি সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হেনা মোস্তফা কামাল।
প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ তারিকুল হাসান। প্রধান বক্তার বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা যুবদলের প্রধান সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহ সমন্বয়ক ফরিদ উদ্দিন, আলিমুজ্জামান আলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো, সদর বিএনপির আহ্বায়ক আবুল হাসান হাদী, পৌর বিএনপির আহ্বায়ক আহসানুল কাদের স্বপন, কৃষক দলের সভাপতি আব্দুল্লাহ আল মামুন রাজু, জেলা ছাত্রদলের সভাপতি শেখ শরীফুজ্জামান সজীব।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খালিদুজ্জামান টিপুর সঞ্চালনায় উপজেলা পর্যায়ে বক্তব্য রাখেন আশাশুনি উপজেলা বিএনপির আহ্বায়ক আছিফুর রহমান তুহিন, সিনি.যুগ্ম আহ্বায়ক খায়রুল আহসান, সদস্য সচিব জাকির হোসেন বাবু, তাঁতী দলের সদস্য সচিব গোলাম মোস্তফা।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক শরীফুল আহসান টোকন, স্বেচ্ছাসেবক দলের সিনি. যুগ্ম আহ্বায়ক হাবিবুল্লাহ হাবিল, সদস্য সচিব আশিকুজ্জামান আশিক ও ছাত্রদলের সভাপতি আরাফাত রহমান পলাশ।
এর আগে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীদের খণ্ড খণ্ড মিছিল উপজেলা সদরে একত্রিত হয়ে একটি বিশাল বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সভাস্থলে হাজির হয়।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com