• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৫৩
সর্বশেষ :
নিরাপদ খুলনা চাই’ সামাজিক সংগঠনের পক্ষ থেকে পরিষদের নবনিযুক্ত প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী কে ফুলেল শুভেচ্ছা ১৩ নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও ১৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো: রফিকুল ইসলাম খান খুলনাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মী রাসেল শিকদার ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন আকন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা শাহীন পাটোয়ারী খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার বিতরণ রমযানে মানব সেবায় ওব্যাট হেল্পার্স ৬০০ পরিবারকে মানবিক সহায়তা ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটি’র দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

সাতক্ষীরায় মটর সাইকেল ও ট্রাকের সং ঘ র্ষে দুইজন নি হ ত

অনলাইন ডেস্ক / ২০২ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
মটর সাইকেল ও ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত

মটর সাইকেলের সঙ্গে পণ্যভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মটর সাইকেলের চালকসহ আরোহী নিহত হয়েছেন। সোমবার দুপুরে সাতক্ষীরা- ভোমরা সড়কের সুফির বাঁশতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

 

 

নিহতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর দীঘির পাড়ের নূর আলী দেঁড়ীর ছেলে ভাড়ায় চালিত মটর সাইকেল চালক আব্দুল হান্নান(৫৫) ও আলীপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে শরিফুল ইসলাম(৪২)।

 

নিহত হান্নানের ভাই আব্দুল মান্নান জানান, তার ভাই ভাড়ায় চালিত মটর সাইকেল চালক আব্দুল হান্নান ভোমরা বন্ধরের শ্রমিক শরিফুলকে নিয়ে সোমবার দুপুর একটার দিকে আলীপুর থেকে ভোমরার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সুফির বটতলা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা পণ্যভর্তি একটি দ্রæতগামি ট্রাক(ঢাকা মেট্রো-ট-১৮-০২১৯) ওই মটর সাইকেলের সামনে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই মটর সাইকেল চালক আব্দুল হান্নান নিহত হন। আশঙ্কাজনক অবস্থায় শরিফুলকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকেল তিনটার দিকে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। নিহতদের লাশ ময়না তদন্ত ছাড়াই নিজ নিজ বাড়িতে আনা হয়েছে।

 

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক নজরুল ইসলাম সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com