• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:৩৮
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

আশাশুনির বড়দলের তিতুখালী-১ খাল জলমহালের দখল হস্তান্তর

বিএম আলাউদ্দীন আশাশুনি ব্যুরো / ৩৮৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
বড়দলের খাল জলমহালের দখল হস্তান্তর

আশাশুনি উপজেলার তিতুখালী-১ জলমহাল এর পূর্বের ইজারাদারের ইজারা বাতিল পূর্বক নতুন ইজারা গ্রহিতাকে খাস কালেকশানের জন্য জলমহালটি হস্তান্তর করা হয়েছে। বড়দল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক গতকাল সরেজমিন দখল বুঝিয়ে দিয়েছেন।]
বড়দল ইউনিয়নের বুড়িয়া মৌজায় ০১ নং খাস খতিয়ানভুক্ত ১৭৫, ২৭০ ও ৩১২ দাগে ২৫.৫০ একর আয়তনের তিতুখালী-১ খাল (বদ্ধ) জলমহালটি জেলা প্রশাসক সাতক্ষীরা ১৪৩১ সালের ইজারা বাতিল করেন। তখন সহকারী কমিশনার (ভূমি) আশাশুনি ১৫৩৩/১ নং স্মারকে গত ২৫ জুলাই সরকার অনুকূলে দখল নেওয়ার আদেশ প্রাপ্ত হয়ে লাল পতাকা পুতে দখল বুঝে নেন।
জেলা প্রশাসক মহোদয় ২০ আগস্ট —- ৬৬৪ নং স্মারকে ১৪৩১ সালের জন্য ১ লক্ষ ১০ হাজার ২০০ টাকা ইজারা মূল্য নির্ধারণ করে বুড়িয়া গ্রামের মৃত জহর আলী সরদারের পুত্র হারুন সরদারকে ইজারা প্রদানের (খাস আদায়ের) জন্য নির্দেশনা প্রদান করেন। নির্দেশনার প্রেক্ষিতে সহকারী কমিশনার (ভূমি) আশাশুনি গত ২০ আগস্ট হারুন সরদারের অনুকূলে ইজারা মূল্য আদায় সাপেক্ষে জলমহালটি ইজারা প্রদান করেন।
২১ আগস্ট ইজারা মূল্য সরকারি কোষাগারে জমা প্রদান করা হলে সহকারী কমিশনার (ভূমি) এর নির্দেশনা মোতাবেক বড়দল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক ২২ আগস্ট সরেজমিন গিয়ে ইজারা গ্রহিতা হারুন সরদারকে জলমহালটি বুঝিয়ে দিয়ে হস্তান্তর করেন। এসময় আবুল কালাম মোল্যা, সাবেক ইউপি সদস্য মাসুদ রানা, মঞ্জুরুল ইসলাম সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com