• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:২৪
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

তালায় লক্ষাধিক টাকার বরজের পান লুটে নিয়েছে দু র্বৃ ত্তরা 

তালা, সাতক্ষীরা প্রতিনিধি / ২৭৪ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
তালায় লক্ষাধিক টাকার বরজের পান লুট

তালা উপজেলার পল্লীতে লক্ষাধিক টাকার বরজের পান লুটে নিয়েছে দুর্বৃত্তরা। গত রবিবার (১৮ আগস্ট) সকাল আনুমানিক ৮ টার সময় সাতক্ষীরার তালা থানার ডুমুরিয়া গ্রামের হিমাংশু ঘোষের জমির পানের বরজে এ ঘটনা ঘটেছে। এতে প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ব্যাপারে হিমাংশু ঘোষ বাদী হয়ে তালা থানায় বজলুর গং এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। অন্যান্য অভিযুক্তরা হলেন ফজলুর রহমান, মুস্তাফিজুর রহমান, সাইদু মোড়ল,তুহিন, সাদ্দাম, মামুন।

অভিযোগকারী হিমাংশু ও তার পরিবারবর্গ বলেন, ১০/১২ জন সন্ত্রাসী সদলবলে রামদা,লাঠিসোটা নিয়ে রবিবার সকাল ৮ টার দিকে আমার জমিতে গড়ে তোলা পানের বরজ হতে ১ লাখ ২০ হাজার টাকার পান লুটে নেছে এবং লক্ষাধিক টাকার ক্ষতি করেছে। উক্ত জমির উপর ১৫৩/২৩ নং মামলায় আদালতের স্থিতি অবস্থা বজায় রাখার আদেশ এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ৬৭৪/২০২৪ নং মামলার আদেশ আমার অনুকূলে রয়েছে।

 উল্লেখ্য, অভিযুক্তরা প্রতিমাসে ১ লাখ টাকা করে চাঁদা দাবি করেছে। অন্যথায় জীবননাশ ও সম্পত্তি থেকে উচ্ছেদের হুমকি দিয়েছে।

এ ব্যাপারে জানতে অভিযুক্ত মোস্তাফিজুর রহমানের ফোনে একাধিকবার কল করা হলেও তিনি মোবাইল ফোন রিসিভ করেননি।

এ ব্যাপারে তালা থানার  এসআই মোঃ খলিলুর রহমান বলেন, বিষয়টি নিয়ে তদস্ত চলছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com