• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

নাটোরে ৮ কেজি ভারতীয় গাঁজাসহ আটক-১।

প্রতিনিধি: / ৫২২ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩

মেহেরুল ইসলাম মোহন নাটোর জেলা প্রতিনিধি

নাটোর রেলওয়ে ষ্টেশনে ৮ কেজি ভারতীয় গাঁজা পাচারের সময় এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে রেলওয়ে পুলিশ।  বুধবার(০৬ই ডিসেম্বর-২৩) বিকালে নাটোর রেলস্টেশন এলাকা থেকে আসলাম আলী(৫০) নামের এক মাদক কারবারীকে আটক করা হয়।আটককৃত আসলাম আলী নাটোর শহরের তেবাড়িয়া হাট এলাকার মৃত জয়েন উদ্দীনের ছেলে।
নাটোর রেলস্টেশনে দায়িত্বরত সান্তাহার জিআরপি পুলিশের এ এস আই সিরাজুল ইসলাম বলেন,গোপন সংবাদের ভিত্তিতে  বুধবার বিকেলে লালমনিরহাট থেকে ঢাকাগামী আন্তঃনগর লালমনি এক্সপ্রেস থেকে রেলষ্টেশনে নামা এক যাত্রীকে থামতে বললে সে পালানোর চেষ্টা করেন। এক পর্যায়ে ধাওয়া করে মাদক পাচারকারী আসলাম শেখকে গ্রেপ্তার করা হয়।পরে তাঁর হাতে থাকা একটি ট্রাভেল ব্যাগ তল্লাশি করলে ৮ কেজি ভারতীয় গাঁজা পাওয়া যায়।আটক আসলাম আলীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে নাটোর সদর থানায় সোপর্দ করা হয়েছে ।
সান্তাহার থানার কর্তব্যরত ওসি  মুক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,বৃহস্পতিবার তাকে নাটোর আদালতে পাঠানো হবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com