• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:২৪
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

শ্যামনগরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান 

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ২৫০ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
শ্যামনগরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন

শ্যামনগর উপজেলার ৮নং ঈশ্বরীপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান এ্যাড: জি এম শুকুর আলীর বিরুদ্ধে দুর্নীতি স্বজনপ্রীতি আত্মীয় করনের বিরুদ্ধে মানববন্ধন ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেছে।
সোমবার ৩রা সেপ্টেম্বর সকাল ১১ টায় প্রেসক্লাব চত্বরে ঈশ্বরীপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ আয়োজনে শত শত হতদরিদ্র নারী পুরুষের উপস্থিতে মানববন্ধন বক্তব্য রাখেন, ঈশ্বরীপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সাদেমসহ সাংগঠনিক সম্পাদক নওয়াবেকী কলেজের প্রভাষক আব্দুল ওহাব, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ আনারুল ইসলাম আঙ্গুর প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, অবৈধ ভোটের চেয়ারম্যান এ্যাড শুকুর আলীর  দুর্নীতি স্বজনপ্রীতি কারণে ইউনিয়নের অসহায় পরিবার ও হতদরিদ্র মানুষগুলি তৎকালীন সরকারের সকল সেবা থেকে বঞ্চিত হয়েছে।
তার নিজস্ব ক্ষমতা বলে রেশন কার্ড, ভিজিডি কার্ড,জেলে কার্ড একই পরিবারের ৫ জন আবার কোন পরিবারের কাজ থেকে অর্থ নিয়ে কার্ড বেচাকেনা করেন। তার নিজের দলের লোকদের ছাড়া অন্য কোন রাজনৈতিক দলের কর্মীদেরকে কার্ড দেইনি। শুধু তাই নয় একই ব্যক্তির নাম তিন তালিকার রয়েছে।
তাই আমরা উপজেলা প্রশাসনের মাধ্যমে অবৈধ ভোটের চেয়ারম্যান শুকুর আলীকে অবঞ্চিত ঘোষণা করছি।মানববন্ধন শেষে ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর গ্রামের মৃত মন্তেজ সরদারের ছেলে আসমত আলী সরদার উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com