• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৩৩
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

ট্রাম্প নেভাডা ককাসে অনায়াসে জয় পেলেন

প্রতিনিধি: / ৩৭১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪

বিদেশ : যুক্তরাষ্ট্রের নেভাডায় গত বৃহস্পতিবার রিপাবলিকান ককাসে (প্রার্থী বাছাই) অনায়াসে বড় জয় পেলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্যালটে ট্রাম্পের একমাত্র প্রতিপক্ষ হিসেবে রায়ান বিংকলির নাম ছিল, যিনি পেশায় একজন যাজক ও ব্যবসায়ী। নেভাডায় ককাসের আগে থেকেই অনুমান করা হচ্ছিল যে সেখানে স্বাচ্ছন্দ্যে উতরে যাবেন ট্রাম্প। নেভাডায় ককাসে প্রাথমিক ফলাফলে দেখা গেছে, ট্রাম্প সেখানে ৯৯ শতাংশের বেশি ভোট পেয়েছেন। অন্যদিকে রিপাবলিকান পার্টির মনোনয়ন দৌড়ে ট্রাম্পের একমাত্র গুরুত্বপূর্ণ প্রতিপক্ষ নিকি হ্যালি নেভাডার ককাসে অংশ না নেওয়ার বদলে প্রাইমারির ভোটে অংশ নেওয়ার সিদ্ধান্ত বেছে নিয়েছিলেন। আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে প্রার্থী হওয়ার দৌড়ে শীর্ষে রয়েছেন ট্রাম্প। তিনি নেভাডা, আইওয়া ও নিউ হ্যাম্পশায়ারে রিপাবলিকান পার্টির প্রার্থী বাছাইয়ে জিতেছেন। সূত্র : এএফপি, বিবিসি


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com