• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

নওগাঁয় ট্রাক্টরের ধাক্কায় দাদা নি হ ত গুরুতর আহত নাতি

নওগাঁ প্রতিনিধি / ৩২১ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
সড়ক দূর্ঘটনা

নওগাঁ জেলার  মান্দায় বিয়ের দাওয়াত খেতে যাওয়ার পথে ট্রাক্টরের ধাক্কায় দাদা নিহত ও নাতি গুরুতর আহত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার পাঁজরভাঙ্গা-জলছত্র আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত দাদার নাম লুৎফর রহমান মোল্লা (৭০)। তিনি উপজেলার প্রসাদপুর ইউনিয়নের এলেঙ্গা গ্রামের বাসিন্দা।
দুর্ঘটনায় আহত তার নাতি ফয়সাল আহমেদ রনিকে (২২) উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের শ্যালক ইউপি চেয়ারম্যান আবদুল মতিন জানান, দুলাভাই লুৎফর রহমান তার নাতি ফয়সাল আহমেদ রনিকে নিয়ে একটি মোটরসাইকেলে সিংগী গ্রামে শহিদুল ইসলামের মেয়ের বিয়ের দাওয়াত খাওয়ার জন্য যাচ্ছিলেন। পথে সিংগী বাজারে দুর্ঘটনার শিকার হন তারা।
পুলিশ ও স্থানে সূত্রে জানা গেছে আজ শুক্রবার জুমার নামাজের পর সিংগী বাজারে একটি ট্রাক্টর বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেলের আরোহী লুৎফর রহমান ঘটনাস্থলেই মারা যান। আহত রনিকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি মোজাম্মেল হক কাজী জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহত লুৎফর রহমানের মরদেহ হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com