• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:১৯
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

নওগাঁয় এক অপহরণকারী গ্রে ফ তার

নওগাঁ প্রতিনিধি / ২৭৩ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
অপহরণকারী গ্রেফতার

নওগাঁ জেলার রাণীনগর থানা পুলিশ মামলা রুজু হওয়ার দেড় ঘণ্টার মধ্যেই অপহরণকারী হাবিবুর শেখকে আটক করে জেল হাজতে পাঠিয়েছেন।  শুক্রবার বিকেলে হাবিবুরকে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৭/৩০ ধারায় আদালতের মাধ্যমে হাজতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন রাণীনগর থানার ওসি (তদন্ত) মাসুদ মেহেদী (দায়িত্বরত ভারপ্রাপ্ত কর্মকর্তা)।
থানার ওসি (তদন্ত) মাসুদ মেহেদী জানান উপজেলার বলিদাগাছী গ্রামের আনোয়ার হোসেনের (৫০) মেয়ে মোছা: আমিরা আফছানা (১৭) পার্শ্ববর্তি আদমদীঘি থানাধীন চাঁপাপুর বাজারস্থ একটি মহিলা মাদ্রাসায় শিক্ষকতা করে আসছিলেন। মাদ্রাসায় যাওয়া-আসার পথে পার্শ্ববর্তি আত্রাই উপজেলার মাড়িয়া গ্রামের নজরুল শেখের ছেলে হাবিবুর শেখ (২২) মেয়েকে রাস্তাঘাটে একা পেয়ে প্রেমের প্রস্তাবসহ বিবাহের মিথ্যা প্রলোভন দিয়ে আসতো। এর প্রেক্ষিতে গত সোমবার (২ সেপ্টেম্বর) সকালে বাড়ির সামনে হেয়ারিং রাস্তার উপর মেয়েকে একা পেয়ে বিভিন্ন প্রলোভন দিয়ে হাবিবুর তাকে অপহরণ করে নিয়ে যায়। পরে মেয়ের পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খুঁজে না পেয়ে মেয়ের বাবা গত বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের আনুমানিক দেড় ঘণ্টা পর ওই রাতেই অভিযান চালিয়ে অপহৃত মেয়ে আফছানাসহ অপহরণকারী হাবিবুরকে আত্রাই উপজেলা থেকে আটক করা হয়। এবং গত শুক্রবার অপহৃত আফছানাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে আর অপহরণকারী হাবিবুর শেখকে বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
ওসি আরো জানান  বর্তমানে সেবা গ্রহণের জন্য থানায় সকল শ্রেণিপেশার মানুষদের আনাগোনা অনেক বৃদ্ধি পেয়েছে। আমরা দূর-দূরান্তের অভিযোগকারীদের অনেকের মুখেই অভিযোগ শুনে তাৎক্ষণিক ভাবে সেই সমস্যার সমাধান করার চেষ্টা অব্যাহত রেখেছি।
এছাড়া উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং প্রতিটি মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা থানা পুলিশ সাধ্যমতো আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি। সকলের সার্বিক সহযোগিতা নিয়ে উপজেলার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আমরা পুলিশ বদ্ধপরিক।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com