• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

বগুড়ায় বিস্তৃর্ণ মাঠজুড়ে আমনের সবুজের সমারোহ

বগুড়া প্রতিনিধি / ৩০৯ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
মাঠজুড়ে আমনের সবুজের সমারোহ

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় বিস্তীর্ণ মাঠজুড়ে আমন ধানের ক্ষেতে সবুজের সমারোহ। মাঠে মাঠে বাতাসে সবুজ ধান দুলছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে এ উপজেলায় মোট ১১ হাজার ৭শ’ হেক্টর জমিতে আমন চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এর মধ্যে উফসী ১১ হাজার ৪শ’ হেক্টর, হাইব্রিড ৩শ’ হেক্টর। এতে চালের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪০ হাজার ৮শ’ মেট্রিকটন। উপজেলায় একটু বিলম্বে হলেও কৃষকরা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেই আমন ধানের চারা রোপণ করেছেন।
চারাগুলো এখন বড় হয়ে বিস্তৃর্ণ মাঠজুড়ে সবুজের আকার ধারণ করেছে। মাঠজুড়ে যত দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ।
উপজেলা সদরের পশ্চিম বোরাই গ্রামের কৃষক হাফেজ আব্দুল হালিম, সাজ্জাত হোসেন, রশিদ সরদার, গোবিন্দপুরের আমষট্ট গ্রামের আফজাল হোসেন, মতিয়ার রহমান দেওয়ান জানান, আবহাওয়া অনুকূলে থাকায় সার ও বীজের কোন সংকট না হওয়ায় এবার প্রাকৃতিক কোন দুর্যোগ না হলে আমনের বাম্পার ফলন হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাজেদুল আলম জানান, উপজেলায় একটু বিলম্বে হলেও কৃষকরা লক্ষ্যমাত্রা অনুযায়ী আমন চাষ করেছেন। সারের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ফলে উপজেলায় সারের কোন সংকট নেই। এছাড়াও প্রাকৃতিক বড় ধরনের কোন দুর্যোগ না হলে এবার আমনের বাম্পার ফলন হবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com