• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৩০
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

কিছু রাজ‌নৈ‌তিক দল প্রতি‌বেশী দে‌শের ফাঁদে পা দি‌য়ে‌ছে: তা‌রেক রহমান

নিজস্ব প্রতিনিধি / ৩০০ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
কলারোয়ায় বিএনপির জনসভায় প্রধান অতিথি তারেক রহমান

কিছু রাজ‌নৈ‌তিক দল প্রতি‌বেশী দে‌শের ফাঁদে পা দি‌য়ে‌ছে ব‌লে মন্তব্য ক‌রে‌ছেন বিএন‌পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তা‌রেক রহমান। রোববার (৮ সে‌প্টেম্বর) বিকেলে কলা‌রোয়া হাইস্কুল ফুটবল মা‌ঠে উপ‌জেলা ও পৌর বিএন‌পি আ‌য়ো‌জিত বিশাল সমা‌বে‌শে ভার্চুয়া‌লি প্রধান অতি‌থির বক্তব্যে তি‌নি এ মন্তব্য ক‌রেন।

‌তারেক রহমান ব‌লেন, প্র‌তি‌বেশী দে‌শের ফাঁদে পা দি‌য়ে কিছু রাজ‌নৈ‌তিক দল বিভ্রান্ত হ‌য়ে কিছু কথা ব‌লেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব‌লেন, দে‌শের ভেত‌রে-বাই‌রে যারা কলকা‌ঠি নাড়‌ছে তারা চায় না দে‌শে গণতন্ত্র ফি‌রে আসুক। এক যু‌গেরও বে‌শি সময় ধ‌রে সমগ্র বাংলা‌দে‌শের মানুষ নির্যাতিত হ‌য়ে‌ছে। কলা‌রোয়া সাতক্ষীরার মানুষ এর প্রমাণ। দুই যুগ ধ‌রে আ‌ন্দোল‌নের মাধ্য‌মে দেশ স্বৈরাচারমুক্ত হ‌য়ে‌ছে।

 

‌দেশের সম্ভাবনা‌কে কা‌জে লাগা‌তে জনগ‌ণের সরকার দরকার উ‌ল্লেখ ক‌রে তি‌নি ব‌লেন, জনগ‌ণের সরকার প্র‌তিষ্ঠা কর‌তে গে‌লে রাস্তা এক‌টি। এজন্য আ‌ন্দোলন কর‌তে গি‌য়ে বিএন‌পির লক্ষ লক্ষ নেতা-কর্মী খুন গুম মামলার শিকার হ‌য়ে‌ছে। স্বৈরাচার পা‌লি‌য়ে‌ছে। কিন্তু জনগ‌ণের রাজনৈতিক অ‌ধিকার এখ‌নো অ‌র্জিত হয়‌নি। এজন্য আমাদের আ‌ন্দোলন এখ‌নো শেষ হয়‌নি। যতক্ষণ পর্যন্ত জনগ‌ণের সরকার প্র‌তিষ্ঠা না হ‌বে ততক্ষণ পর্যন্ত বিএন‌পির আ‌ন্দোলন চল‌বে।

 

তা‌রেক রহমান ব‌লেন, আসুন আমরা দৃঢ় শপথ গ্রহণ ক‌রি যে এই দে‌শের হা‌রি‌য়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধা‌রে আমরা আ‌ন্দোলন চা‌লি‌য়ে যাব। বিএন‌পির রাজনী‌তি উন্নয়ন-উৎপাদ‌নের রাজনীতি উ‌ল্লেখ ক‌রে তি‌নি ব‌লেন, বাংলা‌দে‌শের প্র‌ত্যেক অঞ্চ‌লে যেসব সম্ভাবনা আ‌ছে, তা সাম‌নে এ‌নে দেশ‌কে এ‌গি‌য়ে নেওয়া হ‌বে।

 

এসময় তারেক রহমান সাতক্ষীরার আম, চিং‌ড়ি মাছ ও সুন্দরব‌নের কথা উ‌ল্লেখ ক‌রেন এবং এখানকার সম্ভাবনাময় পণ্য উৎপাদন ও সংরক্ষ‌ণের মাধ্য‌মে বেকার যুবক‌দের কর্মসংস্থান গ‌ড়ে তোলার উ‌দ্যোগ গ্রহ‌ণের কথা জানান।

 

বিএন‌পির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সা‌বেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হা‌বিবের সভাপ‌তি‌ত্বে সমা‌বে‌শে ‌বক্তব্য রা‌খেন কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আ‌জিজুল বারী হেলাল, রংপুর বিভাগীয় সহ-সাংগঠ‌নিক সম্পাদক আব্দুল খা‌লেক, খুলনা বিভাগীয় সহ-সাংগঠ‌নিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, ‌বিএন‌পি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসু‌দ্দিন দিদার, জাতীয় নির্বাহী কমি‌টির সদস্য ডা. শ‌হিদুল আলম, সা‌বেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন, অ্যাডভোকেট শাহানারা আক্তার বকুল, সাতক্ষীরা জেলা বিএন‌পির যুগ্ম আহ্বায়ক তা‌রিকুল হাসান, আইনুল ইসলাম নান্টা প্রমুখ।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com