• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

মহম্মদপুরে নিজেস্ব অর্থায়নে সড়ক সংস্কার করলেন জুয়েল

মুরাদ হোসেন, মাগুরা প্রতিনিধি / ৩৭৯ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
মহম্মদপুরে নিজেস্ব অর্থায়নে সড়ক সংস্কার

নিজেস্ব অর্থায়নে মাগুরার মহম্মদপুরে সড়ক সংস্কার করে দিলেন মোস্তাফিজুর রহমান জুয়েল নামের এক যুবক। শনিবার সকালে ওই যুবক কয়েকজন শ্রমিক নিয়ে সড়কটি সংস্কার করেন।

 

উপজেলা সদরের এই সড়কটির পিচ ঢালাই উঠে যাওয়ায় দীর্ঘদিন ধরে চরম ভোগান্তি ও দুর্দশা নিয়ে সাধারণ মানুষ এবং ঢাকা যাওয়ার পরিবহন চলাচল করে। জনদূর্ভোগ লাঘবে এগিয়ে এসেছেন জুয়েল রানা নামের এই যুবক। জুয়েল রানার বাড়ি উপজেলা সদরের পূর্ব নারায়ণপুর গ্রামে।

 

স্থানীয়রা জানান, উপজেলা সদরের শহীদ আহম্মদ মহম্মদ সড়কের ২০০ মিটার রাস্তার বিভিন্ন জায়গায় খানাখন্দ থাকায় চলাচলে অনুপযোগী হয়ে পড়ে। বিষয়টি জুয়েল রানার নজরে এলে তিনি কিছু শ্রমিক নিয়ে ২০ ট্রাক বালু দিয়ে ওই রাস্তাটি সংস্কার করে মানুষের জন্য চলাচলের উপযোগী করে তোলেন। তবে তিনি কোনো ছবি তুলতে চাননা বা প্রচারে আসতে চাননা।

 

ব্যাস্ত ও গুরুত্বপূর্ণ বেহাল সড়কে চলাচলকারী লোকজনের ভোগান্তি কমাতে তাঁর এই ক্ষুদ্র প্রচেষ্টা বলে জানান। তার এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় লোকজন।

 

এ বিষয় মোস্তাফিজুর রহমান জুয়ল জানান, এই সড়ক দিয়ে উপজেলার দক্ষিণ অঞ্চলের হাজার হাজার মানুষ ও ছোট বড় যানবাহন প্রতিদিন যাতায়াত করে। দীর্ঘদিন যাবৎ রাস্তাটিতে খানাখন্দ হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল। যাতায়াতে সবাই এতো কষ্ট করছেন এটা আমারও কষ্ট হয়েছে। তাই আমি এই রাস্তাটি মেরামতের চেষ্টা করেছি। আমার এই সামান্য ত্যাগে যদি সর্বসাধারনের উপকার হয় তহলেই আমি খুশি।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com