• সোমবার, ০১ জুন ২০২৬, ০১:৩৯
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

ডুমুরিয়ায় মাছ ও চিংড়ির উত্তম চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ 

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি  / ২৩৭ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
চিংড়ি চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ 

ডুমুরিয়ার আরাজি সাজিয়াড়া আইতলা আদর্শ মৎস্যজীবী গ্রাম সমিতি, ডুমুরিয়া, খুলনার আয়োজনে সাসটেইনেবল কোস্টাল এ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট (এসসিএমএফপি) কম্পোনেন্ট-৩ সুনীল সমুদ্র অর্থনীতির সুফল আনয়ন ও মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে গৃহীত সরকারি প্রকল্প প্রকল্প বাস্তবায়নেঃ মৎস্য অধিদপ্তরসহ-বাস্তবায়নকারী সংস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) মাছ ও চিংড়ির উত্তম চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ।

 

বুধবার সকাল ১০টায় ডুমুরিয়া মৎস্যবীজ উৎপাদন খামার, ২৫ জন বাছাই কৃত চাষীদের নিয়ে ১দিনের‌ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল।

 

উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আবুবকর সিদ্দিক, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন,ডুমুরিয়া উপজেলা মৎস্য ফার্মের ক্ষেত্র সহকারী জে এম নিজাম উদ্দিন, মোঃ আলাউদ্দিন ও এস ডি এফ ক্লাস্টার অফিসার ওয়াকিবুন্নেছা প্রমুখ।

 

প্রধান অতিথি বলেন বাংলাদেশের সমুদ্রের আয়তন বেশি বড় নয়। সমুদ্রকে বাঁচিয়ে রাখতে না পারলে অর্থনৈতিক অগ্রগতি সম্ভব নয়। বলার সময় অনেকেই বিশাল সমুদ্র বললেও বাংলাদেশের সমুদ্র অঞ্চল বড় নয়। সমুদ্রের আয়তনে পৃথিবীর ১৫১টি দেশের মধ্যে বাংলাদেশর অবস্থান নিচের দিক থেকে ১৩তম। যেহেতু আমাদের সমুদ্র অঞ্চল ছোট তাই আমাদের সমুদ্র রক্ষার ক্ষেত্রেও অধিক যত্ন নিতে হবে। টেকসই পরিকল্পনা ছাড়া কোনো কোনো কাজকর্ম সমুদ্রে করা যাবে না। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো: আবুবকর সিদ্দিক বলেন নদী ও সমুদ্রের উপর চাপ কমাতে জেলেদের বিকল্প কর্মসংস্থান হিসেবে মাছ ও চিংড়ি চাষের পরামর্শ দেন। তিনি আরও বলেন প্রকল্প হতে মাছ চাষের জন্য গ্রাম সমিতির উক্ত প্যাকেজের সবাইকে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com