• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৪৮
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

শিক্ষকের হাতে ছাত্রীর শ্রীলতাহানির অভিযোগ 

নওগাঁ প্রতিনিধি / ২৭৬ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
ছাত্রীর শ্রীলতাহানির অভিযোগ 

নওগাঁর সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের কফিল উদ্দিন খাঁন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. এনামুল হকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে শ্রীলতা হানির অভিযোগ উঠেছে। এ ঘটনা জানাজানি হওয়ার পর শিক্ষার্থী অভিভাবক ও এলাকাবাসী বিদ্যালয়ের সব শিক্ষককে স্কুলে অবরুদ্ধ করে রেখেছিলেন।
পুলিশ ওস্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বিদ্যালয় চলাকালিন সময়ে ভুক্তভোগী ওই শিক্ষার্থীর শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাতাহাতি করেছেন শিক্ষক এনামুল হক। বিদ্যালয় ছুটির পর ওই শিক্ষার্থী তার পরিবারের লোকজনকে বিষয়টি জানান। ঘটনাটির বিষয়ে তার পরিবারের লোকজন স্থানীয়দের জানালে তারা আজ বুধবার এসে বিদ্যালয় ঘেরাও করে।এসময় ওই শিক্ষক বিদ্যালয়ে না থাকায় অন্য শিক্ষকদের অবরুদ্ধ করে রাখে স্থানীয়রা।
সংবাদ পেয়ে সাথে সাথেই উপজেলা শিক্ষা কর্মকর্তা (টিও) ইতি আরা পারভীন সহ সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম বিদ্যালয়ে গিয়ে অবরুদ্ধ শিক্ষকদের উদ্ধার করে নিয়ে আসে। এবিষয়ে জানতে অভিযুক্ত শিক্ষক এনামুল হকের মুঠোফোনে কল দিলেও সেটা বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা শিক্ষা কর্মকর্তা (টিও) ইতি আরা পারভীন বলেন, সংবাদ পেয়ে সাথে সাথেই ওই বিদ্যালয়ের গিয়ে প্রশাসনের সহায়তায় অবরুদ্ধ শিক্ষকদের উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। এখন প্রধান শিক্ষক ও ভুক্তভোগী ওই শিক্ষার্থীর মা এবং ভাই থানায় রয়েছে। এবং অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছে বলে জানান।
এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক জানান  শিক্ষকের হাতে ছাত্রীর শ্রীলতা হানির বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com