• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

নওগাঁয় সাংবাদিকদের সঙ্গে  নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা  

নওগাঁ প্রতিনিধি / ৩৬৬ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
নওগাঁয় পুলিশ সুপারের মতবিনিময় সভা  

সুন্দর-সুশৃঙ্খল নিরাপদ শান্তিপূর্ণ নওগাঁ গড়তে চাই,ঘুষ দুর্নীতি মুক্ত পুলিশ বাহিনী গড়তে চাই বলে মন্তব্য করেছেন নওগাঁর নবাগত পুলিশ সুপার মো. কুতুব উদ্দিন। বুধবার দুপুর সাড়ে ৩ টায় পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।
এ সময় পুলিশ সুপার বলেন নওগাঁ সবচেয়ে শান্তিপূর্ণ একটি জেলা।এখানকার মানুষ তাদের কাজ কর্ম নিয়ে ব্যস্ত এবং তারা কোন রকম বিশৃঙ্খলা করেনা। নওগাঁর মানুষ এই  শৃঙ্খলা ধরে রাখলে আমরা তাদের পাশে থেকে সর্বদা শৃঙ্খলা অব্যাহত রাখার চেষ্টা করবো। সুন্দর-সুশৃঙ্খল নিরাপদ শান্তিপূর্ণ নওগাঁ গড়তে চাই,ঘুষ দুর্নীতি মুক্ত পুলিশ বাহিনী গড়তে চাই। পুলিশ সুপার মো. কুতুব উদ্দিন বলেন পুলিশকে আরও আধুনিক ভাবে জনবান্ধব পুলিশে রুপান্তর করে মানুষের সার্বিক নিরাপত্তা ও আইনগত সহায়তা নিশ্চিত করা হবে। এ জেলায় আমি আসার পড় থেকেই আপনারা সেটি উপলব্ধি করতে পেরেছেন, পুলিশকে জনকল্যাণমুখী হতে হবে, যতদিন যাবে ততদিনই আপনারা এটি বুঝতে পারবেন , ধিরে ধিরে আরও আপনারা সেটি উপলব্ধি করতে পারবেন।যারা নির্যাতনকারী, অত্যাচারী, সন্ত্রাসী, চাঁদাবাজ ও অপরাধী তারা আমার আপনার ও জনগণের দুশমন। সম্মিলিতভাবে আমরা তাদের রুখে দিব।
মতবিনিময় সভায় সাংবাদিকরা নওগাঁয় অসহনীয় যানজট,মাদকব্যবসা,জুয়া, চাঁদাবাজিসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে পুলিশ এইসব অপরাধমূলক কাজের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেবেন বলে জানান এবং সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আহসানুজ্জান, অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান, ডিআইও-১ বজলার রহমান, সদর থানার ওসি জাহিদুল হক,জেলা ডিবির পরিদর্শক ইনচার্জ হাসমত আলীসহ প্রমুখ।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com