• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

বগুড়ায় বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ সিয়ামের পরিবারের মানববন্ধন

বগুড়া প্রতিনিধি / ৩৯৭ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
শহীদ সিয়ামের পরিবারের মানববন্ধন

বৈষম্য বিরোধী আন্দোলনে বগুড়ার সেউজগাড়ি এলাকায় ছাত্র জনতার আন্দোলনে নিহত হয় কিশোর সিয়াম শুভ। নিহত পরিবারকে পরবর্তীতে বগুড়া জেলা বিএনপি, অঙ্গ সংগঠন এবং জামায়াত ইসলামসহ বিভিন্ন সংগঠন থেকে শহীদ সিয়ামের ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়।
আর্থিক অনুদান পাওয়ার পর থেকেই স্থানীয় প্রশাসনের নামে কতিপয় অসাধু কর্মকর্তা উক্ত টাকার উপরে লোলুপ দৃষ্টি প্রদান করে। সোমবার পরবর্তীতে গত ৯ সেপ্টেম্বর সোমবার বিকাল আনুমানিক ৫ ঘটিকায় শহরের হাড্ডি পট্টি এলাকায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর কর্মকর্তা সেঁজে ৮ থেকে ১০ জন অতর্কিত ওই এলাকায় সিয়ামের বাড়িতে অভিযান চালায়।
এ সময়ে তারা সিয়ামের মা কে ভয় দেখিয়ে মাদক ব্যবসায়ী বলে গ্রেপ্তারের হুমকি দেয়। তারা তিন লক্ষ টাকা দাবি করে। এই পরিবারটি সেই তিন লক্ষ টাকা দিতে অস্বীকার করায় শারীরিকভাবে নির্যাতন করে এবং তাদেরকে টেনে হিচড়ে ঘর থেকে বের করে। স্ত্রীকে মারধর করা দেখে তার স্বামী ভয়েতে অনুদান থেকে প্রাপ্ত সেই দুলক্ষ টাকা তাদের হাতে বুঝিয়ে দেয়। তারা টাকা নিয়ে যাওয়ার সময় হুমকি দেয় যে আরও এক লক্ষ টাকা না দিলে তারা সিয়ামের মাকে মাদক ব্যবসায়ী বলে ধরে নিয়ে যাবে।
গত সোমবারের সেই ঘটনার পরেই আজ বুধবার বিকেল পাঁচ ঘটিকায় শহরের হাড্ডি পট্টি এলাকায় সিয়ামের পরিবার এবং এলাকাবাসী একটি মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে তারা টাকা ছিনতাই এর বিষয়ে সাংবাদিকদের সামনে অভিযোগ তুলে ধরে।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন সিয়ামের মা শাপলা বেগম, সিয়ামের খালা পাখি, সুখী, ইতি আশরাফুল সহ এলাকার লোকজন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com