• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৩৯
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

শহীদ সেলিমের পরিবারকে জামায়াতের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান

বগুড়া প্রতিনিধি / ২৭৯ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
শহীদ সেলিমের পরিবারকে জামায়াতের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান 

বগুড়া-ছাত্র-জনতার আন্দোলনে শহীদ বগুড়া শহরের ইসলামপুর (হরিগাড়ী) গ্রামের স্কুলশিক্ষক সেলিম হোসেনের পরিবারকে জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমানের পক্ষ থেকে নগদ দুই লাখ টাকা উপহার দেওয়া হলো।
আজ  শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে শহীদ মোঃ সেলিম হোসেনের পরিবারের সদস্যদের হাতে আমিরে জামায়াতের উপহার তুলে দেন জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল।
এ উপলক্ষ্যে শহীদের বাসভবনে আয়োজিত দোয়া অনুষ্ঠানে স্টেডিয়াম সাংগঠনিক থানা জামায়াতের আমির মো.নিজাম উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির, সাবেক ছাত্রনেতা অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, বিশেষ অতিথি  ছিলেন বগুড়া শহর জামায়াতের সেক্রেটারী, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রসংসদের সাবেক জি,এস অধ্যাপক  আ. স. ম অধ্যাপক আব্দুল মালেক।
আরো বক্তব্য রাখেন শহর জামায়াতের এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যাপক রফিকুল আলম, শহর কর্মপরিষদ সদস্য ইন্জিনিয়ার বজলুর রহমান, স্টেডিয়াম থানা সেক্রেটারী প্রভাষক হোসাইন মো. মানিক , থানা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল হান্নান, আবু সুফিয়ান পলাশ, ১৪ নং ওয়ার্ড আমির অধ্যাপক আবু হানিফ সহ ১৪ নং  ওয়ার্ড জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ। শেষে শহীদ সেলিম ও তাঁর পরিবারের জন্য দোয়া করা হয়। জামায়াত নেতৃবৃন্দ শহীদ সেলিমের ছোট্র শিশুকে কোলে নিয়ে আদর করেন এবং পরিবারের সদস্যদের শান্তনা দিয়ে ভবিষ্যতে তাদের পাশে থাকার প্রশ্রিুতি দেন।
শহীদ সেলিম হোসেনর পরিবারের সদস্যরা পাশে দাঁড়ানোর জন্য জামায়াতে ইসলামীকে ধন্যবাদ জানান।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com