• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

নিক্সনের বিরুদ্ধে মা ম লা করার পর বহিষ্কার স্বেচ্ছাসেবকদল নেতা

অনলাইন ডেস্ক / ৩২৩ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
নিক্সনের বিরুদ্ধে মামলা, বহিষ্কার স্বেচ্ছাসেবক দল নেতা

ফরিদপুর-৪ আসনের এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সনসহ বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের নামে মামলা করায় বহিষ্কার হয়েছেন ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সিকদার সাঈদুর রহমান মিঠু। শুক্রবার বিকেলে জেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক মোজাম্মেল হোসেন খান ওই স্বেচ্ছাসেবক দলের নেতাকে বহিষ্কার করার কথা স্বীকার করেন। এর আগে বৃহস্পতিবার রাতে জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোজাম্মেল হোসেন খান ও সদস্য সচিব শাহরিয়ার শিথিলের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে এতে বলা হয়, ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক মিঠুর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট তথ্য প্রমাণিত হওয়ায় তাকে দলীয় পদসহ দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে গত বুধবার ফরিদপুর আদালতে দ্রুত বিচার আইনে এমপি নিক্সনসহ বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা করেন মিঠু। এজাহারে ছাত্র আন্দোলনে আসামিরা হামলা চালিয়েছে বলে অভিযোগ আনা হয়।

 

মামলার বিষয়ে মিঠু বলেন, আমি যাদেরকে আসামি করেছি, তাদের সঙ্গে নিক্সন চৌধুরীর ছবি আছে। যারা প্রকৃত অপরাধী তাদেরকে আসামি করে মামলা করেছি। ভাঙ্গা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মুন্সীর ছেলে জিতু মুন্সী সরাসরি নিক্সনের সঙ্গে রাজনীতি করেন। তার সঙ্গে জিতুর অনেক ছবি ফেসবুকে রয়েছে। ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে জিতু। তাই জিতুকে আসামি করা হয়েছে। জিয়া পরিষদের সেক্রেটারি মাহফুজুল হক নবাবজাদার সঙ্গেও নিক্সনের ছবি রয়েছে।

ভাঙ্গা উপজেলা বিএনপি’র সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম বলেন, দলীয় লোকদের নামে মিথ্যা মামলা ও চাঁদাবাজির কারণে মিঠুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

 

জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোজাম্মেল হোসেন খান মিঠু বলেন, শুনেছি মামলার ভয় দেখিয়ে বেশকিছু লোকের কাছ থেকে টাকা নিয়েছে মিঠু। তাই তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কিছু অভিযোগ পাওয়ায় কেন্দ্রের নির্দেশক্রমে তাকে বহিষ্কার করা হয়েছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com