• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৫৫
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

সারিয়াকন্দিতে মরিচ চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা

বগুড়া প্রতিনিধি / ২২৭ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
মরিচ চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা

বগুড়া জেলা উত্তরবঙ্গের খ্যাত শস্য ভান্ডার নামে পরিচিত সারিয়াকান্দি উপজেলায় মরিচ চাষে এখন মাঠে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তীব্র গরম ও রোদ উপেক্ষা করে মাঠে মাঠে মরিচ গাছের পরিচর্যায় এখন তারা ব্যস্ত সময় পাস করছেন। বিশেষ করে আবহাওয়া অনুকূলে থাকার কারনে ভালো ফলনের সম্ভাবনার আশা ব্যাক্ত করেছেন কৃষকরা। এবার গত বছর চেয়ে ভালো দাম না পাওয়ায় বেশি লাভ হয়নি কৃষকের। এবারের ভালো দাম পেতে আগাম মরিচ চাষে তারা মাঠে নিয়মিতভাবে পরিশ্রম করে যাচ্ছেন।

 

উপজেলা কৃষি অফিসে জানা গেছে। এবার উপজেলায় এখন পর্যন্ত এক হাজার ৫০ হেক্টর জমিতে মরিচ চাষ হয়েছে। এ উপজেলা যমুনা ও বাঙালি নদীর অববাহিকায় বেলে দোআঁশ মাটিতে মরিচের ফলন ভালো হয়। এ বছর বন্যা না হওয়ায় আগেভাগেই জমি প্রস্তুত করা হয়েছে। গত কয়েক বছরের মতো এবছরও কৃষকরা জমিতে বিভিন্ন জাতের হাইব্রিড মরিচ চাষ শুরু করেছেন। মরিচ ক্ষেতের বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, কোথাও মরিচ গাছে ফুল আসা শুরু করেছেন। কৃষকরা এখন জমিতে নিড়ানি, কীটনাশক প্রয়োগ ও সেচ দিতে ব্যস্ত সময় পার করছেন। বেশ কয়েক দিন থেকেই উপজেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ উপেক্ষা করেই আগাম মরিচ বাজারজাত করে ভালো দাম পেতে কৃষকরা জমিতে ব্যস্ত সময় পার করছেন।

 

উপজেলার হাটশেরপুর ইউনিয়নের হাসনাপাড়া গ্রামের কৃষক আলম উদ্দিন প্রামানিক জানান, প্রায় এক মাস আগে তিনি তার পাঁচ বিঘা জমিতে মরিচের চারা রোপণ করেছেন। চারাগুলো এখন বেশ বড় হয়েছে। কোন কোন গাছে মরিচের ফুল আসা শুরু করেছে। আশা করা যাচ্ছে আর দুই সপ্তাহের মধ্যেই তার মরিচ গাছে মরিচ ধরা শুরু করবে।

 

উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী গত বছর এ উপজেলায় তিন হাজার ৩১০ হেক্টর জমিতে মরিচ চাষ হয়। উৎপাদন হয়েছিল ৯ হাজার ২৬৮ মেট্রিকটন শুকনো মরিচ। এবছর মরিচ চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সাড়ে তিন হাজার হেক্টর জমিতে। এ পর্যন্ত এক হাজার ৫০ হেক্টর জমিতে মরিচ চাষ হয়েছে।

 

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হালিম জানান, ভালো দাম পেতে কৃষকরা জমিতে আগাম মরিচ চাষ শুরু করেছেন। মরিচ চাষে মাঠ পর্যায়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। আশা করা যাচ্ছে আবহাওয়া অনুকূলে থাকলে এবছরও কৃষকরা মরিচের ভালো ফলন পাবেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com