• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:৫৫
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

পাটকেলঘাটায় মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃ ত্যু

আল মামুন / ২৯৩ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
পানিতে ডুবে যুবকের মৃত্যু

নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া  এক যুবকের  লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা।মঙ্গলবার দুপুর ৩ টায়। সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার খলিষখালী ইউনিয়নেের দলুয়ার ঠান্ডা  নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।এর আগে সকাল ১১টার দিকে দলুয়ার ঠান্ডা  নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয় সে ।নিহত যুবকের নাম অভিলাশ ঢালী ওরফে উদয়(২৬)। সে পাকশিয়া গ্ৰামের পরিতোষ ঢালীর ছেলে।
খলিষখালী গ্রাম পুলিশের দফাদার শের আলী জানায়,  উদয়  বেলা ১১টার দিকে  দলুয়া নদীতে মাছ ধরতে যায়। এক পর্যায়ে  নদীতে জাল হারিয়ে যাওয়ায় সে জাল খোঁজ করার জন্য নদীতে ঝাঁপ দেয়।  পরে  পানি নিজ থেকে না উঠায় তার পরিবারের লোকজন তাকে খুজতে থাকে।
এরপর ঘটনাটি স্থানীয় ইউপি চেয়ারম্যান ও পুলিশ ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের লোকজন বেলা ৩টার দিকে নদী থেকে তার লাশ উদ্ধার করে।
খলিষখালী ইউপি চেয়ারম্যান মোল্যা  সাবীর হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com