• বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৩২
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

অনলাইন ডেস্ক / ১৩২৩ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (২৫ সেপ্টেম্বর) আবহাওয়াবিদ শাহানাজ সুলতানার সই করা এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি দুর্বল হয়ে পড়েছে। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

 

এদিকে রংপুর বিভাগে আগামী তিন দিনের মধ্যে বন্যার শঙ্কার কথা জানিয়েছেন কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

 

জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ তথ্য জানান তিনি।

 

তিনি জানান, দেশব্যাপী চলমান বৃষ্টি আগামী শনিবার (২৮ সেপ্টেম্বর) পর্যন্ত অব্যাহত থাকার প্রবল আশঙ্কা রয়েছে। আজ রাত ১২টার মধ্যে খুলনা ও সিলেট বিভাগের জেলাগুলোতে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল শঙ্কা রয়েছে। এ ছাড়া আগামীকাল বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজশাহী ও রংপুর বিভাগের জেলাগুলোর ওপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের কথাও জানান তিনি।

পলাশ আরও জানান, রংপুর বিভাগের জেলাগুলোর ওপরে আগামী শনিবার পর্যন্ত এক নাগাড়ে বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এর ফলে রংপুর বিভাগের জেলাগুলোর ওপরে বন্যার সৃষ্টি হতে পারে। এ সময় রংপুর বিভাগের পুকুরের মাছ রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে রাখার জন্য পরামর্শ দেন তিনি। এ ছাড়াও আগামী ৩ দিন রংপুর বিভাগের কৃষকদের জমিতে সার ও কীটনাশক না দেওয়ার জন্যও পরামর্শ দেন এই আবহাওয়াবিদ।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com