• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৩২
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

দেবহাটায় প্রশাসনের আয়োজনে আসন্ন দূর্গাপূজা ও মাসিক উন্নয়ন সভা

কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি / ৩৩৩ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
দেবহাটায় nদূর্গাপূজা ও মাসিক উন্নয়ন সভা

দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন দূর্গাপূজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষা ও উপজেলা পরিষদের মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা থানার ওসি ইদ্রিসুর রহমান, সরকারী কেবিএ কলেজের অধ্যক্ষ অলোক কুমার ব্যানার্জি, দেবহাটা উপজেলা বিএনপির আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, সাধারন সম্পাদক ইমদাদুল হক, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বাশার, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি খায়রুল আলম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক কেএম রেজাউল করিম, দেবহাটা আনসার ভিডিপি কর্মকর্তা আশালতা খাতুন, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অজয় কুমার, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি চন্দ্রকান্ত মল্লিক প্রমুখ।
সভায় আসন্ন দূর্গা পূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন করতে প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, নিজস্ব স্বেচ্ছাসেবক গঠনসহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। এবছর উপজেলায় ২১ টি মণ্ডপে পূজা উদযাপিত হবে বলে সভায় জানানো হয়। সভায় উপজেলার সকল পূজা মন্ডপের সভাপতি ও সাধারন সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com