• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:১৬
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

দেবহাটায় ইউএনও ও এসি ল্যান্ডের অভিযানে অবৈধ নেট পাটা অপসারন

কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি / ২৮৩ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
দেবহাটায় অবৈধ নেট পাটা অপসারন

দেবহাটায় ইউএনও আসাদুজ্জামান ও এসি ল্যান্ড শরীফ নেওয়াজের অভিযানে অবৈধ নেট পাটা অপসারন করা হয়েছে। বর্তমানে কিছু অসাধু লোক সরকারী খালে অবৈধভাবে নেট পাটা ফেলে মাছ ধরাসহ জলাবদ্ধতার সৃষ্টি করছে। যার কারনে বিষয়টি নিয়ে স্থানীয়রা দেবহাটা উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ দেয়।

 

জানা গেছে, এই বর্ষা মৌসুমে উপজেলার বিভিন্ন এলাকায় কিছু অসাধু লোক জলাবদ্ধতার সৃষ্টি করছে।

 

 

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান বুধবার ২৫ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজকে নিয়ে উপজেলার কুলিয়া ও পারুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে একাধিক নেট পাটা অপসারন করা হয় এবং এধরনের কাজ থেকে বিরত থাকতে সকলকে সতর্ক করা হয়।

 

 

ইউএনও আসাদুজ্জামান জানান, এই বর্ষা মৌসুমে যারা অবৈধ নেট পাটা ফেলে মাছ ধরাসহ জলাবদ্ধতার সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অভিযানকালে ইউএনও ও এসি ল্যান্ডের সাথে এসি ল্যান্ড অফিসের অফিস সহকারী প্রদীপ কুমার ঢালীসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com