• সোমবার, ০১ জুন ২০২৬, ০৩:১১
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

দেবহাটা রিপোর্টার্স ক্লাবের বর্ধিত সভায় ২জনকে বহিষ্কার 

কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি / ৩৩৫ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
রিপোর্টার্স ক্লাবের বর্ধিত সভায় ২জনকে বহিষ্কার 

দেবহাটা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে শনিবার ২৮ সেপ্টেম্বর সকাল ১১টায় বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের নিজস্ব কার্য্যালয়ে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা। সাধারন সম্পাদক ওমর ফারুক মুকুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কার্য্যনির্বাহী সদস্য সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান কাজল, সহ-সভাপতি রুহুল আমিন মোড়ল, যুগ্ম সাধারণ সম্পাদক আছাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কে.এম রেজাউল করিম, দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম আলম, অর্থ সম্পাদক মজনুর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তারেক মনোয়ার, ক্রীড়া সম্পাদক আশরাফুল ইসলাম বাদল, প্রচার সম্পাদক আবু হাসান, কার্য্যনির্বাহী সদস্য সহকারী অধ্যাপক জাফর ইকবাল, আবু হাসান, কার্য্যনির্বাহী সদস্য সাইফুল ইসলাম, আবু হাসান, কার্য্যনির্বাহী সদস্য আশরাফুল ইসলাম গাজী, সাংবাদিক আবু সাঈদ, সাংবাদিক হারুন অর রশিদ প্রমুখ। সভায় রিপোর্টার্স ক্লাবের গঠনতন্ত্রবিরোধী কার্যকলাপ, বর্তমান প্রেক্ষাপট ও সাংবাদিকতার মান উন্নয়নসহ রিপোর্টার্স অবকাঠামোগত উন্নয়ন বিষয়ে আলোচনা করা হয়।
সভায় সকলের মতামতের ভিত্তিতে গঠনতন্ত্রবিরোধী কার্য্যকলাপের জন্য মোঃ অহিদুজ্জামান ও রফিকুল ইসলামকে রিপোর্টার্স ক্লাব থেকে আজীবনের জন্য বহিষ্কার করার সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়া যারা সাংবাদিকতার নাম করে বিভিন্ন অপকর্ম ও চাঁদাবাজিসহ নানাবিধ অপরাধ করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের কাছে দাবী জানানো হয়।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com