• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

সাতক্ষীরার শ্যামনগরে ৫৪ রাউন্ড গোলাবারুদ উদ্ধার

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ২৯৩ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
৫৪ রাউন্ড গোলাবারুদ উদ্ধার

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সেনাবাহিনীর অভিযানে ৫৪ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে শ্যামনগর পৌরসভার নকিপুর গ্রামের হরিতলা নামক স্থান মন্দিরের পাসে ময়লার ঝোপ থেকে গোলাবারুদগুলো উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই) শ্যামনগর উপজেলার দায়িত্বপ্রাপ্ত সার্জেন্ট আল মামুনের গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে সেনাবাহিনীর কালিগঞ্জ ক্যাম্পের কমান্ডার মেজর মোঃ মুসফিক এর নেতৃত্বে ক্যাম্পের সদস্যরা অংশ নেন। অভিযানকালে ৫০টি শর্টগানের গুলি ও ৪ রাউন্ড ৭.৬২ এমএম চাইনিজ গুলি উদ্ধার করা হয়।
গোলাবারুদগুলোর প্রকৃত মালিক সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। তদন্ত চলছে, এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো বিষয়টি নিয়ে বিস্তারিত খতিয়ে দেখছে।
এই ঘটনায় শ্যামনগর এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে, তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ব্যবস্থা নেওয়ায় এলাকাটি বর্তমানে নিরাপদ রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত ওসি ফকির তাইজুর রহমান বলেন উদ্ধারকৃত গোলাবারুদ গুলি সেনাবাহিনী শ্যামনগর থানায় হস্তান্তর করেছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com