• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৫৩
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

সাতক্ষীরার টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণ দাবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি / ২৬৬ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
অধ্যক্ষের অপসারণ দাবীতে মানববন্ধন

সাতক্ষীরার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টি.টি.সি)-র দূর্নীতিবাজ ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৯ সেপ্টেম্বর রোববার বেলা সাড়ে ১১ টায় এলাকাবাসীর আয়োজনে সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে ইউছুফ আল আজাদীর সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় গ্রাম ডা: রতন দাশ, সাতক্ষীরা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান, স্থানীয় মুক্তিযোদ্ধার সন্তান কামাল হোসেন, মো. মাসুদ হোসেন, ডা. মহিবুল্লাহ, আব্দুর রশিদ প্রমুখ।

 

এসময় বক্তারা বলেন, ১০ ম গ্রেডে যোগদান করে অনিয়মতান্ত্রিক ভাবে অধ্যক্ষের পদ দখল করে দীর্ঘ ৪ বছর ধরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেজে কে এম মিজানুর রহমান আওয়ামীলীগ নেতাদের ম্যানেজ করে দূর্নীতির স্বর্গরাজ্যে পরিনত করেছেন সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষন কেন্দ্র (টিটিসি)। এসব করেও দিব্বি বহাল তবিয়তে চালিয়ে যাচ্ছেন তার সব অপকর্ম।

 

বক্তরা আরও বলেন আসলে তার খুটির জোর কোথায়? এত দূর্নীতি করেও সে কি ভাবে পার পেয়ে যাচ্ছে? তার বিরুদ্ধে ভবন সংস্কারের নামে ভুয়া টেন্ডার ও ভাউচার,সকল মালামাল ক্রয়ে ঘুষ গ্রহন, নিয়োগে বানিজ্য, বিভিন্ন ট্রেডে ঘুষ নিয়ে ভর্তি, পিডিও ভর্তির সরকারী টাকাসহ বিভিন্ন প্রকল্পের প্রায় কোটি টাকার অনিয়ম-দূনীর্তির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। আর এসব দূর্নীতির সহযোগী হিসেবে কাজ করেছেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি টিটিসি’র সাবেক জব প্রেসমেন্ট অফিসার(জেপিও) বর্তমানে চাকুরী নেই আরিফুল ইসলাম। ছাত্র-ছাত্রীদের বরাদ্দকৃত টাকা আত্মসাৎকারী দূনীতিবাজ অধ্যক্ষ কে এম মিজানুর রহমানকে অবিলম্বে অপসারণ করতে হবে। না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com