• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

টিসিবির পণ্য পাবেন কারা জানালেন উপদেষ্টা

অনলাইন ডেস্ক / ৭৭১ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
টিসিবির পণ্য পাবেন কারা জানালেন উপদেষ্টা

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, আগামী ১ অক্টোবর থেকে ৪০ লাখ শ্রমিককে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ন্যায্যমূল্যে পণ্য দেওয়া হবে। একইসঙ্গে তিনি জানান, শ্রমঘন এলাকায় এ কার্যক্রম উদ্বোধন করা হবে। শ্রমিকরা ন্যায্যমূল্যে প্রয়োজনীয় পণ্য কিনতে পারবেন।

 

রবিবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে গ্রামীণফোনের চেক গ্রহণ অনুষ্ঠানে শ্রমিকদের এসব সুবিধার কথা জানান তিনি।

 

শ্রমিকদের দাবি অনুসারে তাদের সব সমস্যার সমাধানও করা হবে উল্লেখ করে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা জানান, শ্রমিকদের ন্যায্য দাবি পূরণ করা হবে। শ্রমিকদের ১৮ দফার সমাধান আমরা দিয়েছি। যে দাবিগুলো মেনে নেওয়া হয়েছে, সেগুলো বাস্তবায়নে জোর দেওয়া হচ্ছে। তবে যারা আইন ভেঙে অসন্তোষ সৃষ্টি করবে, তাদের আইনের আওতায় আনা হবে।

 

আসিফ মাহমুদ শ্রমিকদের কল্যাণে দেশের বিভিন্ন শিল্প গ্রুপকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, সব শিল্প কারখানাকে শ্রমিককল্যাণ তহবিলের আওতাভুক্ত করা হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে তহবিল থেকে শ্রমিকদের সহায়তা দেওয়া হবে।

অনুষ্ঠানে শ্রম সচিব এএইচএম সফিকুজ্জামান বলেন, শ্রমিকদের সুখবর দিতে চাই আমরা। তাদের ১৮ দফার মধ্যে একটি বিশেষ দফা ছিল রেশনের বিষয়। তা নিয়ে আমরা ইতোমধ্যে কাজ শুরু করেছি।

 

তিনি আরও বলেন, টিসিবির আওতায় এক কোটি পরিবারের মধ্যে অতিরিক্ত হিসেবে শ্রমঘন এলাকায় আমরা কার্যক্রম বাড়াব। শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা উপস্থিত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করবেন। আমরা ৪০ লাখ শ্রমিককে পর্যায়ক্রমে টিসিবির ন্যায্যমূল্যের পণ্য দেব।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com