• সোমবার, ০১ জুন ২০২৬, ০৩:১৯
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

শ্যামনগরে মেয়েকে উত্যক্তের প্রতিবাদে অন্তস্বত্তা মাসহ পিতাকে পিটিয়ে জ খ ম

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ২২৪ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
বখাটের হামলায় আহত আসমার মাতা

শ্যামনগরে নানীর মৃত্যুর খবর পেয়ে নানাবাড়ির উদ্দেশ্যে রওনা হয় ১৪ বছরের কিশোরী আসমা আক্তার। পথিমধ্যে বৈশখালী এলাকার মজিদ মাস্টারের বাড়ির সামনে পৌছালে বখাটে হাসান, হানিফ ও রিয়াজুল তার গতিরোধ করে। এসময় হাত ধরে টানাটানিসহ মটর সাইকেলযোগে গন্তব্যে পৌছে দেয়ারও প্রস্তাব দেয় তারা। একপর্যায়ে খালাত ভাইয়ের সহায়তায় মৃতবাড়িতে পৌছেও পিতামাতাসহ ঐ কিশোরী বখাটেদের হামলার শিখার হয়েছে। আসমা পাশর্বর্তী রাশিদিয়া মাদ্রাসার অষ্টম শ্রেনীর ছাত্রী।

 

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বৈশখালী গ্রামে। বখাটেদের হামলায় আহত আসমাসহ তার পিতা ফারুক হোসেন(৩৮) ও মাতা রাশিদা বেগম(৩৩) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে সন্তানসম্ভবা রাশিদার অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতােেল পাঠানো হয়েছে।
ফারুক হোসেনসহ ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানায় মঙ্গলবার দুপুরের দিকে তার শাশুড়ীর মৃতু্ হয়।

 

খবর পেয়ে অন্যরা মৃত বাড়িতে পৌছালেও মাদ্রাসায় থাকায় আসমা যথাসময়ে সেখানে পৌছাতে ব্যর্থ হয়। একপর্যঅয়ে মাদ্রাসা থেকে ফিরে একাকী নানার বাড়িতে যাওয়ার সময় তার গতিরোধ করে হাসান, হানিফ, রিয়াজুল। এসময় তার ভাইরার ছেলে সাইফুদ্দিন ঘটনাস্থলে পৌছে বখাটেদের বকাঝকা দিয়ে আসমাকে নিয়ে মৃতবাড়িতে পৌছায়। এঘটনার কয়েক মিনিটের মধ্যে বখাটে হাসান ও হানিফের নেতৃত্বে আলআমিন, আকরাম ও রিয়াজুলসহ ১৪/১৫ জন তরুন যুবক লাঠিশোটা নিয়ে উক্ত মৃতবাড়িতে পৌছে নারকীয় তান্ডব চালায়। এসময় হামলাকারীদের মারধরে আসমাসহ তার সন্তানসম্ভবা মা ও পিতা মারাত্বকভাবে আহত হয়।

 

অভিযোগের বিষয়ে আলআমিন বলেন তিনি মিমংসার কথা বলে চলে আসেন। পরে অন্যরা মারধর করে বলে জানতে পেরেছেন। অপর অভিযুক্ত হানিফ হোসেন জানান তিনি ছিলেন না তবে আলআমিনসহ আরও কয়েকজন মরা বাড়িতে ঢুকে মারপিট করেছেন।

 

শ্যামনগর থানার ওসি (তদন্ত) ফকির তাইজুর রহমান বলেন আহতরা থানায় আসার পর তাদেরকে প্রাথমিকভাবে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। পরবর্তীতে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com