• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

বগুড়ায় বহুল আলোচিত সাগর ও তার সহযোগীকে হ ত্যার ঘটনায় দুজন গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি / ৩৬২ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২ অক্টোবর, ২০২৪
সাগর হত্যার ঘটনায় দুজন গ্রেপ্তার

বগুড়ায় বহুল আলোচিত সাগর তালুকদার ওরফে টোকাই সাগর ও তার সহযোগী স্বপন হোসেন” কে  হত্যাকাণ্ডের জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করেছেন বগুড়া জেলার গোয়েন্দা বিভাগের  পুলিশ সদস্যরা।
বগুড়া জেলা পুলিশ সূত্রে জানা গেছে,,  সোমবার রাতে গাজীপুর জেলার টঙ্গী পশ্চিম থানাধীন বাজার বস্তি এলাকায় এবং কোনাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন  শাজাহানপুর উপজেলার সাবরুল বাগিনাপাড়া এলাকার আব্দুল হামিদ কারিমুল্লাহর ছেলে মোঃ জলিল এবং একই এলাকার ঠাণ্ডুর ছেলে মোঃ সাগর। এদের মধ্যে সাগর হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছেন।
এর আগে গত মঙ্গলবার সন্ধ্যা সারে সাতটার দিকে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার।
উল্লেখ্য যে,  গত ২২ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আশেকপুর ইউনিয়নের সাবরুল ছোটমন্ডলপাড়ায় একটু পোল্ট্রি ফার্মের সামনে রাস্তার পাশ থেকে শাবরুল এলাকার শীর্ষ সন্ত্রাসী স্বেচ্ছাসেবকলীগ কর্মী সাগর বাহিনীর প্রধান সাগর তালুকদার ও তার সহযোগী স্বপন হোসেনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় অপর এক সহযোগীর কাটা হাতও উদ্ধার করা হয়। নিহত সাগর তালুকদার শাবরুল হাটখোলাপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে এবং নিহত স্বপন হোসেন একই গ্রামের সাইফুল ইসলামের ছেলে। এ ঘটনায় নিহত সাগরের বোন গত ২৬ সেপ্টেম্বর আশেকপুর ইউপি চেয়ারম্যান স্বেচ্ছাসেবকলীগ নেতা হযরত আলীকে প্রধান আসামী করে ১৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
এ বিষয়ে বগুড়া অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান,  গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ ও শাজাহানপুর থানা পুলিশের যৌথ অভিযানে গাজীপুরে অভিযান পরিচালনা করে জলিল ও সাগরকে গ্রেপ্তার করা হয়। তারা দুজনেই এজাহারনামীয় আসামি। এদের মধ্যে সাগর আদালতে হত্যকাণ্ডের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করেছেন। এ মামলায় বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com