• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

শ্যামনগরে দশম গ্রেডের দাবিতে সহকারী শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান 

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ৬৯৮ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান 

সারাদেশের ন্যায় দশম গ্রেডের দাবিতে শ্যামনগর উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে।বৃহস্পতিবার ৩ অক্টোবর বিকাল ৪ টায় উপজেলা প্রেসক্লাব চত্বরে মানববন্ধনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে ৯১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মইনুল ইসলাম,জাহিদুল ইসলাম,শাহজাদা বীন আশরাফ,মোহাদ্দেসুর রহমান,তরিকুল ইসলাম,আব্দুল হামিদ,বনি আমিন, আমিনুর রহমান,রোকনুজ্জামান প্রমূখ। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি দিনেশ চন্দ্র মন্ডল,সাধারন সম্পাদক মামুনুর রশিদ, প্রাক্তন সভাপতি আব্দুল্যাহ আল মামুন সহ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ।
বক্তারা বলেন,প্রাথমিক স্কুলের শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। একজন শিশুকে মা-বাবারা কোলে নিয়ে যত্ন করে বড় করে তোলেন, সেই কোলের শিশুদের আদর-যত্ন করে লেখাপড়া করাতে হয় আমাদের। দশম গ্রেড আমাদের দাবি নয়, এটা আমাদের অধিকার।
প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার কাছে আমাদের অনুরোধ সকল ক্ষেত্রে দশম গ্রেড চালু আছে, তাহলে আমাদের কেন হবে না, এ দাবি পূরণ না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় সুশৃঙ্খলভাবে আন্দোলন অব্যাহত থাকবে। তবে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা যাবে না বলেও ঘোষণা দেয়া হয়।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com