• সোমবার, ০১ জুন ২০২৬, ০৩:২২
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

শ্যামনগরে হ ত্যা মামলার বাদিকে প্রাণ-নাশের হু ম কির অভিযোগ

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ২৩৬ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
বাদিকে প্রাণনাশের হুমকির অভিযোগ

সাতক্ষীরার শ্যামনগরে পল্লী চিকিৎসক শেখ আব্দুল আজিজ হত্যা মামলার বাদি আজমুন নাহার কুইনকে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। পলাতক আসামীরা অজ্ঞাত স্থান থেকে মোবাইলে এমন হুমকি দিচ্ছে বলে সংবাদ সম্মেলন করে তিনি অভিযোগ করেছেন। এঘটনায় জীবনের নিরাপত্তহীনতার কথা জানিয়ে বাদি আজমুন নাহার শ্যামনগর থানায় সাধারণ ডায়েরী করেছেন। আব্দুল আজিজ উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মৃত অছির উদ্দীনের মেজ ছেলে ছিলেন। তাকে পিটিয়ে হত্যার অভিযোগে আব্দুল আজিজের একমাত্র মেয়ে আজমুন নাহার নিজের চাচা ও চাচাত ভাইয়ের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
শনিবার সকালে শ্যামনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে আজমুন নাহার বলেন জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে গত ২৯ সেপ্টেম্বর দুই চাচাসহ তিন চাচাত ভাই নিজ বাড়ির সামনের রাস্তায় ফেলে পিটিয়ে তার পিতাকে হত্যা করে। এঘটনায় সেদিন রাতে হত্যাকান্ডে জড়িতদের বিরুদ্ধে তিনি বাদি হয়ে শ্যামনগর থানায় হত্যা মামলা(যার নং ২৩) করলে পুলিশ গত ২ অক্টোবর প্রধান আসামী আব্দুর রশিদকে গ্রেপ্তার করে। তবে পিতাকে হত্যার ঘটনায় অন্যতম অভিযুক্ত ছোট চাচা আব্দুল হাকিম অজ্ঞাতস্থান থেকে মোবাইলে মামলা প্রত্যাহারে নানাভাবে চাপ দিচ্ছে।
সংবাদ সম্মেলনে আজমুন নাহার অভিযোগ করেন পিতার হত্যাকান্ডের পর একমাত্র মেয়ে ও বিধবা মাকে নিয়ে পিতার বাড়িতে তিনি বসবাস করছেন। তবে ০১৭১৫৭৪৩০৮০ নম্বরের মোবাইল থেকে বার বার কল দিয়ে মামলা প্রত্যাহার না করলে তাকে অপহরণ করে গুমসহ হত্যার হুমকি দেয়া হচ্ছে। এমতাবস্থায় মা ও মেয়েসহ নিজের জীবন নিয়ে তিনি শংকিত বলে জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত নিহতের স্ত্রী নাসিমা আক্তার অভিযোগ করেন আসামীরা এলাকার প্রভাবশালী। কিপরীতে তারা মাত্র তিনজন নারী বসবাস করেন ঐ বাড়িতে। মামলা প্রত্যাহার না করলে জামিন নিয়ে এলাকা ফিরে তাদের যৌথ মালিকানাধীন জমি থেকে বিতাড়িত করার পাশাপাশি হয়রানীমুলক মামলা জড়ানোর হুমকি দেয়া হচ্ছে । এদিকে আসামীরা পলাতক থাকা সত্তেও বাড়ির নারী সদস্যদের দিয়ে তাদের বসতবাড়ি দখলেরও চেষ্টা চালাচ্ছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন বাদির মেয়ে সাদিয়া শাহরীণ শেফা।
অভিযোগের বিষয়ে আব্দুল হাকিমের সাথে যোগযোগের চেষ্টা করেও তার মোবাইল বন্ধ পাওয়া যায়। তবে হুমকির কাজে ব্যবহৃত নম্বরের মালিক নিজেকে জিয়াউর রহমান বলে পরিচয় দেন। তিনি জানান দুই দিন আগে তার মোবাইল থেকে আব্দুল হাকিম কোথাও কথা বলেছিলেন।
শ্যামনগর থানার ওসি(তদন্ত) ফকির তাইজুর রহমান বলেন, হুমকির অভিযোগ জানিয়ে মামলার বাদী একটি সাধারণ ডায়েরী করেছেন(যার নং ২০৯/তারিখ ০৫-১০-২৪ করেছেন। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।
ছবি : সংবাদ সম্মেলন করে হুমকির কথা জানান আজমুন নাহার নাহার কুইন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com