• বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:১১
সর্বশেষ :
খুলনাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মী রাসেল শিকদার ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন আকন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা শাহীন পাটোয়ারী খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার বিতরণ রমযানে মানব সেবায় ওব্যাট হেল্পার্স ৬০০ পরিবারকে মানবিক সহায়তা ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটি’র দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

শ্যামনগর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ওসির মত বিনিময়

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ২০৪ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
সাংবাদিকদের সাথে ওসির মত বিনিময়

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে সোমবার সন্ধ্যায় সকল সাংবাদিকদের উপস্থিতিতে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব সামিউল আজম মনিরের সভাপতিত্বে সাংবাদিকদের সাথে শারদীয় দুর্গা উৎসবের আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিষয় নিয়ে মতবিনিময় করলেন শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাইজুর রহমান।

 

এ সময় তিনি বলেন, সাতক্ষীরা শ্যামনগর উপজেলার১২টি ইউনিয়নে ৬৫টি পূজা মন্ডপে এবার শারদীয় দুর্গাপূজা উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে, ইতিমধ্যে আমি প্রায় সকল পূজা মন্ডপ পরিদর্শন করেছিএবং উক্ত মন্দিরের পূজা কমিটির সাথে মতবিনিময় করেছি।

 

সরজমিনে সকল পূজা মন্ডপ পরিদর্শন কালে মনে হয়েছে আইন-শৃঙ্খলা সুন্দর এবং সুষ্ঠ থাকবে, আইন-শৃঙ্খলা পরিপন্থী কোন কার্যক্রম যাতে না ঘটে সে বিষয়ে তিনি শ্যামনগরের সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন।পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিপন্থী কোন তথ্য থাকলে তিনি সাংবাদিকদের তাৎক্ষণিকভাবে জানানোর অনুরোধ জানিয়েছেন।

 

এসময় সাধারণ সম্পাদক মোস্তফা কামাল সহ শ্যামনগর প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকগন উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com