• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:১৬
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

বগুড়ায় কলেজছাত্র শান্ত হ ত্যা মামলার আ সা মি গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি / ৭৪৬ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
হত্যা মামলার আসামি গ্রেপ্তার

বগুড়ায় কলেজছাত্র আজহারুল ইসলাম শান্ত (২৪) হত্যা মামলায় জড়িত আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গতকাল বুধবার রাত দেড়টার দিকে শহরের চকফরিদ মুন্সিপাড়া এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে মেহেদী হাসান (২৪) কে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার মেহেদী হাসান চকফরিদ মুন্সিপাড়ার মৃত গাজীবুর রহমানের ছেলে। তিনি শান্ত হত্যা মামলার ৬ নম্বর আসামি। জানা গেছে, গত ২ মার্চ বিকাল সাড়ে ৪টায় শহরের চকফরিদ কলোনি এলাকায় যান শান্ত। এ সময় একদল দুর্বৃত্ত পথরোধ করে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে যায়। পরে শান্তকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

পরে এ ঘটনায় নিহতের মা রাবেয়া খাতুন ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৯ থেকে ১০ জনকে আসামি করে হত্যা মামলা করেন। আজহারুল ইসলাম শান্ত বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কুপতারা সাহাপাড়া এলাকার আবুল হোসেন আলীর ছেলে। তবে শান্ত দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে শহরের ফুলদিঘী এলাকায় ভাড়া বাসায় বাস করতেন। তিনি সৈয়দ আহম্মেদ কলেজে ডিগ্রিতে পড়াশোনার পাশাপাশি ইন্টারনেটের ব্যবসা করতেন।

 

বৃহস্পতিবার দুপুরে ডিবি বগুড়ার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শান্ত নামের ওই যুবক হত্যার পর নিহতের মা রাবেয়া খাতুন ১১জন নামীয় ও অজ্ঞাতনামা ৯-১০ জনকে আসামী করে সদর থানায় মামলা দায়ের করেন। এরপর ডিবির চৌকস টিম আসামিদের গ্রেপ্তারে তৎপর হয়। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার রাত দেড়টার দিকে শহরের চকফরিদ মুন্সিপাড়া এলাকায় নিজ বাড়িতে ডিবির একটি টিম অভিযান চালিয়ে গ্রেপ্তার করে মেহেদী হাসানকে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com