• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

দেবহাটায় যুব ও ক্রীড়া উপদেষ্টার শহীদ আসিফের কবর জিয়ারতসহ বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ

কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি / ৩০৭ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
যুব ও ক্রীড়া উপদেষ্টার শহীদ আসিফের কবর জিয়ারত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাতক্ষীরা পরিদর্শনের দুইদিনের সফরের শেষদিনে (১২অক্টোবর), দেবহাটা উপজেলার পারুলিয়া সাগর শাহ মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

 

এসময় বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া উপদেষ্টার একান্ত সচিব আবুল হাসান, দেবহাটা উপজেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, বিএনপি নেতা পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম৬ ফারুক বাবু প্রমুখ।

 

এসময় দেবহাটার বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের সংগঠন দরদির পক্ষ থেকে যুব ও ক্রীড়া উপদেষ্টাকে ৪টি প্রস্তাবনা সংবলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়৷ দরদির তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ফেয়ার মিশনের পরিচালক কাদের মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টার একান্ত সচিব ও দরদির কার্যনির্বাহী উপদেষ্টা আবুল হাসান, অফিসার ইনচার্জ ইদ্রিসুর রহমান, দেবহাটার সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ, দরদির যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা রিয়াজুল ইসলাম (হাসা), দরদির প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল মামুন, দরদির প্রতিষ্ঠাকালীন সভাপতি নাসিম হাসান, দরদির আজীবন সদস্য ও উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য এবাদুল ইসলাম, দরদির উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় উপদেষ্টা অধ্যক্ষ আবুল কালাম, দেবহাটা রিপোটার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দরদির গণযোগাযোগ বিষয়ক উপদেষ্টা ও দেবহাটা প্রেসক্লাবে সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ওমর ফারুক মুকুল, সাংগঠনিক সম্পাদক কেএম রেজাউল করিম, দরদির সভাপতি সাকিব হোসেন প্রমুখ।

 

পরে যুব ও ক্রীড়া উপদেষ্টা শহীদ আসিফ হাসানের নামে মিনি স্টেডিয়াম করার স্থান পরিদর্শন শেষে শহীদ আসিফ হাসানের কবর জিয়ারত করেন। শেষে তিনি দেবহাটা উপজেলার বিভিন্ন দূর্গা পূজা মন্দির পরিদর্শন করে সাতক্ষীরা একটি সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গা বলে উল্লেখ করেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com