• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৩১
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

ইছামতিতে এবারও মিলন মেলা ছাড়াই সম্পন্ন হলো বিজয়া দশমী 

কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি / ৩৮৬ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
মিলন মেলা ছাড়াই সম্পন্ন হলো বিজয়া দশমী 

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসবের রবিবার বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জন করা হয়েছে। তবে এবারও মিলনমেলা ছাড়াই সম্পন্ন হয়েছে বিজয়া দশমী। বাংলাদেশ তথা দেবহাটাতেও থেমে নেই এ আয়োজন।
দেবহাটার বাংলাদেশ ভারত সীমান্ত নদী ইছামতির টাকি-টাউনশ্রীপুর ইছামতি নদীর বুকে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে যুগ যুগ ধরে দুই বাংলার মানুষের সমন্বয়ে শত শত নৌকা বা অন্যান্য বাহন নিয়ে নদীতে আনন্দে উৎসবে মেতে উঠতো দুই পারের মানুষ। শত বছর অর্থাৎ জমিদারি আমল থেকে চলে আসছিল এই মেলা কিন্তু গত ২০১৩ সাল থেকে নিরাপত্তাজনিত কারনে অনিবার্য কারণবশত এই মেলা বন্ধ রয়েছে।
তারই ধারাবাহিকতায় এবারও হলোনা এই মিলনমেলা। তবে ভারতীয়দের তাদের সীমানায় নদীতে নৌকা নিয়ে চলাফেরা করতে দেখা গিয়েছে। কিন্তু বাংলাদেশ সীমানায় কোন ব্যক্তিগত নৌকা বা কোনকিছু চলাচল করতে পারবে না এমন নির্দেশনা থাকায় দুপুরের পর থেকে বিজিবির কঠোর টহল লক্ষ্য করা গেছে। একমাত্র বিজিবির একটি স্পীড বোট নদীর মধ্যে তদারকির জন্য ছিল।
বিকাল তিনটার দিকে শুরু হয় এই মেলা তবে নদীর পাড় থেকে দর্শনার্থীরা উপভোগ করতে পেরেছে বিজয়া দশমী বা প্রতিমা বিসর্জনের অনুষ্ঠান।
এসময় শতশত দর্শনার্থী ভেড়ির উপরে দাড়িয়ে প্রতিমা বিসর্জন উপভোগ করে। সার্বিক বিষয় মনিটরিং করার জন্য দেবহাটা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি মঞ্চ করা হয়। সেখানে বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সাংবাদিকবৃন্দসহ সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এবারের দূর্গা পূজা অত্যন্ত শান্তিপূর্ন ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে বলে সনাতন ধর্মাবলম্বী মানুষেরা জানান।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com