• সোমবার, ০১ জুন ২০২৬, ০৩:৩০
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

দেবহাটায় জাতীয় দূর্যোগ প্রশমন দিবস পালিত

কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি / ২৩৯ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
জাতীয় দূর্যোগ প্রশমন দিবস পালিত

দেবহাটায় জাতীয় দূর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। সোমবার ১৪ অক্টোবর সকাল ১১টায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে অনুষ্ঠিত উক্ত দিবসটি পালনের লক্ষ্যে একটি রেলি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে দেবহাটা ফুটবল মাঠের মঞ্চে আলোচনা সভা ও দেবহাটা ফায়ার স্টেশনের তত্ত্বাবধানে দূর্যোগকালীন মহড়া অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবহাটা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বাশার।
প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ। চন্ডিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালামের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা কৃষি অফিসার শওকত ওসমান, দেবহাটা উপজেলা আইসিটি কর্মকর্তা ইমরান হোসেন, দেবহাটা উপজেলা ক্রীড়া কমিটির সদস্য সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি খায়রুল আলম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক কে.এম রেজাউল করিম, দেবহাটা উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার ইউনুস আলী, সাংবাদিক আবু সাঈদ, দেবহাটা ইউনিয়নের মহিলা ইউপি সদস্য রেহানা খাতুন প্রমুখ।
প্রধান অতিথি এসময় দূর্যোগকালীন সময়ে সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠানের ভূমিকার কথা উল্লেখ করে বলেন, যেকোন আপদকালীন সময়ে সকলকে একযোগে কাজ করে তা মোকাবিলা করতে হবে। শেষে দেবহাটা উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার ইউনুস আলীর নেতৃত্বে দূর্যোগকালীন সময়ে রক্ষা পেতে তার টিমের মহড়া অনুষ্ঠিত হয়।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com