• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:৪৪
সর্বশেষ :
সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!!

দেবহাটায় ফেয়ার মিশনের বার্ষিক সাদারন সভা ও ক্রীড়া প্রতিযোগিতা

কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি / ২৩৮ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
বার্ষিক সাদারন সভা ও ক্রীড়া প্রতিযোগিতা

দেবহাটার পারুলিয়াস্থ বেসরকারী স্বেচ্ছাসেবী ও উন্নয়ন সংস্থা ফেয়ার মিশনের বার্ষিক সাধারন সভা, উপদেষ্টা পরিষদ গঠন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির আয়োজনে পারুলিয়ার নিজস্ব কার্য্যালয়ে শনিবার ১৯ অক্টোবর দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির পরিচালক কাদের মহিউদ্দিন।

 

প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলার সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর দেবহাটা উপজেলা শাখার ইউনিট সদস্য জিয়াউর রহমান জিয়া, ফেয়ার মিশনের সভাপতি হাবিবুল বাশার, সাধারন সম্পাদক আবু রায়হান প্রমুখ।

 

সভায় ফেয়ার মিশনের সকল ইউনিটের সভাপতি ও সম্পাদকসহ বিভিন্ন স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন। সভায় ফেয়ার মিশনের বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম ও উন্নয়ন কর্মকান্ডের বর্ননা দিয়ে বক্তারা বলেন, এই প্রতিষ্টানটি মাদক বিরোধী সাইকেল র‌্যালী, করোনা প্রতিরোধে কার্য্যক্রম, গুরুত্বপূর্ণ দিবস ও ধর্মীয় অনুষ্ঠানের সময়ে ট্রাফিক নিয়ন্ত্রণ, পারুলিয়া ফুটবল মাঠে বৃহৎ মাহফিল অনুষ্ঠানের আয়োজন করাসহ একাধিক কার্য্যক্রমে সকলের দৃষ্টি আকর্ষণ করেছে।

 

এছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় ২ শতকের অধিক গভীর নলকূপ স্থাপন, রমজান ও ঈদে ইফতার ও ঈদ সামগ্রী বিতরন করাসহ একাধিক সামাজিক কাজে সকলকে আকৃষ্ট করেছে। তাই সকলের সহযোগীতায় এই প্রতিষ্টানটিকে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে হবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com