• সোমবার, ০১ জুন ২০২৬, ০৩:৪৪
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

শ্যামনগরে নওয়াবেঁকী মহাবিদ্যালয়ের অধ্যক্ষের অপসরণ দাবিতে মানববন্ধন

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ২০০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
শ্যামনগরে অধ্যক্ষের অপসরণ দাবিতে মানববন্ধন

শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নওয়াবেঁকী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটনের অপসরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১শে অক্টোবর) বিকাল ৫ টায় ছাত্র-ছাত্রী, অভিভাবক ও সচেতন এলাকাবাসীর আয়োজনে নওয়াবেঁকী বাসস্টান্ড চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। আটুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল কালাম মোড়ল এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, শ্যামনগর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জি এম হাবিবুল্লাহ, আটুলিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আবুজার গিফারী, সাবেক সভাপতি হাবিবুর রহমান প্রমুখ।
এসময় মানববন্ধনে আটুলিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী, ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সাইফুল আলম, ৪নং ওয়ার্ডের সভাপতি গাজী আব্দুল রউফ, ৫নং ওয়ার্ডের সভাপতি সৈলদ্দীন ঢালী, ৬নং ওয়ার্ডের সভাপতি কবির হোসেন, ৯নং ওয়ার্ডের সহ-সভাপতি আফজাল হোসেন, ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক আলমগীর হোসেন, মুকুল হোসেন, আফজাল হোসেন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আরিফুল কামাল মিশুক ,আটুলিয়া যুবদলের আবু রায়হান আশিক, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক বিল্লাল হোসেন, আটুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসরাফিল হোসেন উজ্জ্বল, মৎস্যজীবী দলের সভাপতি শেখ মিলন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিলন সহ ছাত্র, অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা, বলেন নওয়াবেঁকী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি অসদাচরণ, স্বেচ্ছাচারিতা, কলেজে অনিয়মিত আগমন, প্রস্থান, সভাপতি নির্বাচন সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তার অপসরণের দাবি করেন। এবং অধ্যক্ষের অপসরণের জন্য প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ  কামনা করেন। অন্যথায় কঠোর আন্দোলন হবে বলে হুঁশিয়ারিদেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com