• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৫২
সর্বশেষ :
সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!!

দেবহাটার নবাগত ওসির সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতুবৃন্দের মতবিনিময়

কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি / ২৬৭ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতুবৃন্দের মতবিনিময়

দেবহাটা থানার নবাগত পুলিশ পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ গাজীর সাথে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেবহাটা উপজেলার প্রতিনিধিগণ। রবিবার সকাল ১০টায় থানার অফিসার ইনচার্জ এর কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি মুজাহিদ বিন ফিরোজের নেতৃত্বাধীন একটি দল।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের মেধাবী ছাত্র নাজমুল হোসেন রনি অন্যতম ছাত্র প্রতিনিধি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের মেধাবী ছাত্র নাহিদ হোসেন আন্দোলন চলাকালীন গুলিবিদ্ধ ছাত্রনেতা ও অন্যতম প্রতিনিধি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা, সরকারি খান বাহাদুর আহছানউল্লাহ কলেজের ম্যানেজমেন্ট বিভাগের মেধাবী ছাত্র মুজাহিদ বিন ফিরোজ অন্যতম ছাত্র প্রতিনিধি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেবহাটা উপজেলা, সরকারি খান বাহাদুর আহছানউল্লাহ কলেজের মেধাবী ছাত্র আব্দুল্লাহ ছাত্র প্রতিনিধি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেবহাটা উপজেলা, সরকারি খান বাহাদুর আহছানউল্লাহ কলেজ ইন্টার ২য় বর্ষের মেধাবী ছাত্রী তাসনুভা আফরিন মিলি প্রতিনিধি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সরকারি খান বাহাদুর আহছান উল্লাহ কলেজের ইন্টার ২য় বর্ষের মেধাবী ছাত্র সাহারিয়ার, সাতক্ষীরা সরকারি কলেজের মেধাবী ছাত্র ইমরান নাজিমসহ আরো অনেক শিক্ষার্থীরা।
এসময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলা প্রতিনিধি নাজমুল হোসেন রনি বলেন, পুলিশকে এতোদিন বিভিন্ন দলের স্বার্থে ব্যবহার করা হয়েছে। পুলিশ এখন স্বাধীনভাবে কাজ করার সুযোগ পেয়েছে সুতরাং কোন রাজনৈতিক সংগঠন ক্ষমতায় আসবে ধারণা করে সেই সংগঠনের হয়ে কাজ করতে অনুৎসাহিত করেন। তিনি দেবহাটা উপজেলাটাকে নিজের মনে করে কাজ করার কথা বলেন এবং মাদক ব্যবসা, সিন্ডিকেট, ইভটিজিং ও সন্ত্রাস নির্মুল করার প্রচেষ্টা চালাতে আহবান জানান। দেবহাটা থানার অফিসার ইনচার্জ নূর মোহাম্মদ গাজী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধিদের সাথে নিয়ে দেবহাটা উপজেলার সংস্কারের কাজ শুরু করার আশ্বাস দেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com