• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৫৩
সর্বশেষ :
সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!!

দেবহাটায় ইভ টি জিং শিকার ছাত্রীর আ ত্ম হ ত্যাঃ বিচার দাবিতে মানববন্ধন 

কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি / ২৫১ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
বিচার দাবিতে মানববন্ধন 

দেবহাটার বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী ইভটিজিংয়ের শিকার হয়ে আত্মহত্যা করায় দোষীদের গ্রেফতার ও বিচার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৫ নভেম্বর সকাল সাড়ে ৯টায় উক্ত স্কুলের সামনে এলাকাবাসী ও স্কুলের শিক্ষার্থীদের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জানা গেছে, ঐ এলাকার বখাটে ছেলে আবু সাঈদ শান্ত দীর্ঘদিন ধরে ৮ম শ্রেনীর শিক্ষার্থী আফরোজা খাতুনকে ইভটিজিং করতো। এমনকি এই নিয়ে শান্তর মা আফরোজার পরিবারকে নানারকম হুমকি ধামকিও দিয়েছিল। এইসব কারনে আফরোজা কীটনাশক পান করে।
সাতক্ষীরা মেডিকেল কলেজে চিকিৎসাধীন থাকা অবস্থায় আফরোজা গত শুক্রবার মৃত্যুবরন করে। এঘটনায় নিহত আফরোজার ভাই আব্দুল কাদের বাদী হয়ে শান্ত, শান্তর পিতা শাহজাহান শেখ ও মা সুফিয়া খাতুনকে আসামী করে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করে। অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে মামলার আসামীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবী করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমাজসেবক অহিদুল ইসলাম, মামলার বাদী নিহত শিক্ষার্থীর ভাই আব্দুল কাদের, পিতা ফারিজুল ইসলাম, চাচা আশরাফুল ইসলাম ও দোলাভাই আব্দুর রব প্রমুখ। উক্ত মানববন্ধনে স্কুলের সকল শিক্ষার্থী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com