• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:১৯
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে এইচপিভি ক্যাচ-আপ বিষয়ক অবহিতকরণ সভা

জাহাঙ্গীর হোসেন / ২৬৭ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
এইচপিভি ক্যাচ-আপ বিষয়ক অবহিতকরণ সভা

হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) ক্যাচ-আপ টিকাদান ক্যাম্পেইন-২০২৪ উপলক্ষে নারায়ণগঞ্জে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান’র সভাপতিত্বে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

 

অবহিতকরণ সভায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার কার্যালয়ের ডিআইও-৩ আসলাম মিয়া, জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালক মো. শহীদুল ইসলাম ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম।

 

সভায় বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা মো. কামরুজ্জামান, জেলা ইসলামিক ফাউণ্ডেশনের উপপরিচালক মো. জামাল হোসেন ও জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. রওশন জাহান। জেলা সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আসিফ মাহমুদ’র সঞ্চালনায় সভায় এইচপিভি সংক্রান্ত প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডাঃ লী শান্তা মন্ডল।ন্যাশনাল ইপিআই কনসালটেন্ট ( ইউনিসেফ ) ঢাকা বিভাগ।

 

অবহিতকরণ সভার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা ইপিআই সুপারিয়েন্টডেন্ট লুৎফর রহমান।

 

সভায় জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান জানান, ইতিমধ্যে ঢাকা বিভাগের ১৩টি জেলা, ৪টি সিটি করপোরেশনের আওতাভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম-৯ম ও সমমান শ্রেণির ছাত্রী, শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১০-১৪ বছর বয়সী কিশোরীদের ১ ডোজ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইন সম্পন্ন হয়েছে। সেখানে ৭৪.৫২% কাভারেজ অর্জিত হয়েছে। কাঙ্খিত লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা বিভাগের সকল জেলা, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশনে ০৫ কর্মদিবস ব্যাপী এইচপিভি ক্যাচ-আপ ক্যাম্পেইন-২০২৪ আগামী ১০ নভেম্বর হতে ১৪ নভেম্বর পর্যন্ত বাদ পড়া সকল ছাত্রী ও কিশোরীদের টিকা প্রদান করা হবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com