• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:১৯
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

ডুমুরিয়ার চুকনগর বাজার বণিক সমিতির নির্বাচন

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি  / ৭২২ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
চুকনগর বাজার বণিক সমিতির নির্বাচন

শনিবার ২৩নভেম্বার ডুমুরিয়ার চুকনগর বাজার বণিক সমিতির নির্বাচন। ঐতিহ্যবাহী চুকনগরে একযুগেরও বেশি সময় পর ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হতে যাচ্ছে। খুলনার দ্বিতীয় বৃহত্তম ঐতিহ্যবাহী ব্যাণিজ্য নগরী চুকনগর বাজার বণিক সমিতির ত্রি- বার্ষিকি সাধারণ নির্বাচন।

 

জানা যায়, গত ২০১১ সালে ফেব্রুয়ারী মাসে চুকনগর বাজার বণিক সমিতির সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। ১১ নভেম্বর নির্বাচন পরিচালনা রিটার্নিং অফিসার ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান কর্তৃক প্রতীক বরাদ্দের মধ্যে দিয়ে জোরেশোরে প্রচার প্রচারনা শেষ করেছেন প্রার্থীরা।

 

নির্বাচনী দিন শেষ প্রার্থীরা নিজেদের স্বচ্ছতা ও দক্ষতা তুলে ধরে বাজারের উন্নয়নসহ নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ছুটে যাচ্ছেন প্রার্থীরা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীদের প্রচার প্রচারনায় মুখরিত এখন চুকনগর বাজার এলাকা। খোশামোদ ও তোষামোদীতে সোনায় সোহাগা যেন ভোটাররা। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী এমনটি উল্লেখ করে প্রার্থীরা
অতীত, বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে নিজেকে স্বচ্ছ ও কর্মঠ দাবি করে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

 

এ নির্বাচনকে কেন্দ্র করে বাজারের ব্যবসায়ীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ নির্বাচনে বাজার এলাকাজুড়ে প্রার্থীদের পোষ্টার আর ফেস্টুনে ছেয়ে গেছে। বাজারের অলি-গলিতে প্রার্থীদের বিভিন্ন প্রতীক শোভা পাচ্ছে। ভোটারেরাও দির্ঘদিন পরে ভোটকে কেন্দ্র করে ভোটারদের মাঝে ব্যাপক আনন্দঘন ও উৎসাহপূর্ণ পরিবেশ লক্ষ্য করা যায়। চুকনগর বাজারের সাধারণ ব্যাবসায়ীরা।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com