• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৪১
সর্বশেষ :
খুলনাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মী রাসেল শিকদার ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন আকন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা শাহীন পাটোয়ারী খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার বিতরণ রমযানে মানব সেবায় ওব্যাট হেল্পার্স ৬০০ পরিবারকে মানবিক সহায়তা ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটি’র দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

মণিরামপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান নাজমা খানমের স্বামী আটক

নূরুল হক, মণিরামপুর প্রতিনিধি / ৭১৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
সাবেক উপজেলা চেয়ারম্যান নাজমা খানমের স্বামী আটক

যশোরের মণিরামপুর উপজেলা আওয়ামীলীগনেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান নাজমা খানমের স্বামী ব্যবসায়ী আবদুল মজিদকে পুলিশের হাতে আটক হয়েছে। সে একটি মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি হয়ে পলাতক ছিলেন। বৃহস্পতিবার দুপুরে তাকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) পলাশ বিশ^াস জানান, মণিরামপুর উপজেলা আওয়ামীলীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান নাজমা খানমের স্বামী আবদুল মজিদ পদ্মা ব্রিকসের মালিক থাকাকালিন-২০১৩ সালে অগ্রিম ইট বিক্রয় বাবদ যশোরের ঠিকাদার মোবাশে^র হোসেন বাবুর নিকট থেকে ৭ লাখ ৮৫ হাজার টাকা গ্রহণ করেন। ঠিকাদার মোবাশে^র বাবু অভিযোগ করেন, মজিদ তাকে ইট সরবরাহ না করে তালবাহানা শুরু করেন। এক পর্যায়ে মজিদ বাবুর নামে সমুদয় টাকার একটি ব্যাংকের চেক প্রদান করেন। কিন্তু ওই একাউন্টে কোন টাকা জমা না থাকায় ২০১৫ সালে ঠিকাদার বাবু পদ্মা ব্রিকসের তৎকালিন মালিক আবদুল মজিদের নামে আদালতে চেক ডিজঅনার মামলা দায়ের করেন।

 

আদালত এ মামলায় মজিদকে এক বছরের কারাদন্ড প্রদান করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। দীর্ঘদিন পর গতকাল বৃহস্পতিবার দুপুরে মনিরামপুর পৌর শহর থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

 

এ ব্যাপারে জানার জন্য সাবেক উপজেলা চেয়ারম্যান নাজমা খানমের মোবাইল ফোনে কল করা হলে সেটটি বন্ধ পাওয়া যায়।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com