• বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:২১
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

শ্যামনগর রিডা প্রাইভেট হাসপাতালে ডাক্তারের ভু ল অপারেশনে প্রসূতির মৃ ত্যু 

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ৪৯৯ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
ডাক্তারের ভুল অপারেশনে প্রসূতি মায়ের মৃত্যু 

শ্যামনগরে বুধবার সকালে রিডা প্রাইভেট হাসপাতালে ডাক্তারের ভুল অপারেশনে প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে। জানাযায়, শ্যামনগর কৈখালী ইউনিয়নের জয়াখালী গ্রামের হাবিবুর রহমানের অন্তসত্তা স্ত্রী মোছাঃ তামান্না সুলতানা রুপার প্রসব বেদনা উঠলে তার অভিভাবকরা মঙ্গলবার সন্ধার পর শ্যামনগর স্বাস্থ্য  কম্পপ্লেক্সে নিয়ে আসেন।
এসময় কর্তব্যরত চিকিৎসকরা সিজারের পরামর্শ দেন এবং রিডা প্যাইভেট হাসপাতালে ভর্তির জন্য বলেন। রোগীর অভিভাবক রিডা প্রাইভেট হাসপাতালে নিয়ে আসলে কর্তৃপক্ষ চুক্তি করে সিজারের জন্য  ডাক্তার রিতা রানী পালকে ডেকে রাত ১টার দিকে সিজার করেন । সিজারের পর রোগী অশুস্থ হয়ে পড়লে ভোরে  রিডা প্রাইভেট হাসপাতাল কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরায় নেওয়ার পরামর্শ দিলে সাতক্ষীরায় নেওয়ার পথে রোগীর মৃত্যু হয়।
এব্যাপারে মৃতার স্বামী হাবিবুর রহমান বলেন,কোন এ্যানেস্থিসিয়া ডাক্তার ছাড়া অপারেশন করায় অতিরিক্ত রক্ত ক্ষরনে মৃত্য হয়েছে।এব্যাপারে  রিডা প্রাইভেট হাসপাতালের পরিচালক আবদুল্লাহ আল মামুন বলেন নিয়মনীতি মেনে অপারেশন করা হয়েছে।
এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবীর মোল্লার সাথে কথা হলে তিনি বলেন আমার কাছে কোন অভিযোগ আসেনি আমি ঘটনা শুনেছি , যদি এমন কোন অভিযোগ আমার কাছে আসে তাহলে সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নিব ।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com