• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৩৮
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

কুল্যায় এসআই’র চাকুরী হতে অপসারণের দাবীতে মানববন্ধন

বিএম আলাউদ্দীন আশাশুনি ব্যুরো / ৩৩৬ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
এসআই'র অপসারণের দাবীতে মানববন্ধন

আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের কুলতিয়ায় মামলাবাজ, আওয়ামীলীগের তাবেদার দুর্নীতিবাজ এসআই প্রহ্লাদ রায় কে চাকুরী হতে অপসারণ করে ও শাস্তির দাবীতে দিত্বীয় বার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বার বেলা ১১ টায় কুলতিয়া মোড়ে কুল্যা টু সাতক্ষীরা সড়কে উপর এ কর্মসূচি পালন করা হয়।

 

কুল্যা গ্রামবাসী ও সর্বস্তরের মানুষের অংশ গ্রহনে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, কুল্যা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক আলামিন হোসেন বাদশাহ,, অর্থ সম্পাদক নাসির উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক মোঃ আব্দুল হান্নান, মোঃ সিদ্দিক সরদার প্রমুখ।

 

এসময় বক্তারা ভুক্তভোগী সিদ্দিক সরদার, নাসির সরদার, রফিকুল ইসলাম সাহাজী, মুক্তার আলী, স্বপন রায়, ভুবন রায়, ছবেদা খাতুন, শাহিনুর ইসলাম সহ এস আই প্রহ্লাদ কর্তৃক এলাকার বিভিন্ন মানুষকে হয়রানি বর্ণনা তুলে ধরেন।

 

বক্তাগণ আরোও বলেন, আমরা গতদিন মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করার পরে বহু অপকর্মের হোতা এস আই প্রহ্লাদ দৌড়ঝাঁপ এবং অপকর্ম ঢাকতে ম্যানেজ করা শুরু করেছে। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের দ্বিতীয়বারের মতো মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। তাকে চাকুরী হতে অপসারণ ও শাস্তি না দেওয়া পর্যন্ত চলবে। এস আই প্রহ্লাদ কুল্যা গ্রামের তপন রায় এর ছেলে ও বাংলাদেশ পুলিশের এসআই পদে মেহেরপুর জেলায় কর্মরত আছেন। তিনি আওয়ামী লীগের একজন দোসর। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন কুল্যা গ্রামের অসহায় নিরীহ মানুষদেরকে পুলিশের ভয় দেখিয়ে দাবিয়ে রেখেছিলেন। জামায়াত ও বিএনপি নেতাকর্মীদের রাতের ঘুম হারাম করে দিয়েছিলেন। অবৈধ ক্ষমতাকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের নামে মাদক ছিনতাই, নাশকতা মামলা সহ বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেন এস আই প্রহ্লদ। ফ্যাসিবাদ আওয়ামীলীগের দোসর প্রহ্লাদ ঘুষ বাণিজ্যের মাধ্যমে কালোটাকা উপার্জন করে শহরে ও বিভিন্ন এলাকায় বহু সম্পদের অধিকারী হয়েছেন। গরীবের ঘরের ছেলে এখন সম্পদের পাহাড় গড়েছেন। তার সহায়তায় নেমে তৎকালীন ওসি এলাকার মানুষকে জিম্মী করে হয়রানী, নির্যাতন ও টাকা হাতিয়েছেন। বিনা অপরাধে কারাভোগকারী ভুক্তভোগিরাসহ এলাকার মানুষ তদন্তপূর্বক তাকে সাসপেন্ড ও শাস্তির আওতায় আনতে জোর দাবী জানান।

 

মানববন্ধন শেষে মেইন সড়কের বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com