• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

ডুমুরিয়ায় মা ম লা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি  / ২৯৪ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

খুলনার ডুমুরিয়ায় স্কুল ছাত্র স্বাধীন আত্মহত্যার হয়রানীমূলক মামলা প্রত্যাহারের দাবীতে ডুমুরিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে মুক্তা বেগম নামে এক গৃহবধু এ সংবাদ সম্মেলন করে।

 

লিখিত বক্তব্যে মুক্তা বেগম বলেন, শাহপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্র স্বাধীন সরদার ৬ষ্ঠ শ্রেনীতে পড়–য়া আমার মেয়েকে বিভিন্ন সময় উত্যক্ত করতো।

 

যার কারণে মানষিকভাবে ভেঙ্গে পড়ে আমার মেয়ে। বিষয়টি স্বাধীনের পরিবারকে জানানো হলে তারা স্বাধীনকে ঘরে তালা দিয়ে আটকে রাখে। একপর্যায়ে গত ২২ ডিসেম্বর রবিবার দুপুরে নিজ বাড়িতে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে স্বাধীন। এ ঘটনায় ডুমুরিয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়।

 

এদিকে স্বাধীনের মা রেক্সনা বেগম বাদী হয়ে গত ২৫ ডিসেম্বর ডুমুরিয়া থানায় আত্মহত্যা প্ররোচনামুলক একটি মামলা করে। যে মামলায় আমার স্বামী সেলিম গাজীসহ আমার ভাই রায়হান সরদার ওরফে টিটু ও শামীম সরদারকে আসামী করা হয়। ময়না তদন্ত রিপোর্ট ছাড়াই হয়রানীমূলক ওই মামলা প্রত্যাহারের দাবী জানানো হয় সংবাদ সম্মেলনে।

 

এসময়ে উপস্থিত ছিলেন শিউলী বেগম, জহির সরদার, সাজেদ গাজী, নাসির গাজী, রুবিনা বেগম, মনিরুল সরদার, রিক্তা বেগম প্রমুখ।

 

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শেখ মোঃ জাকির হোসেন জানান, স্বাধীনকে গলায় রশি দিয়ে ঝুলান্ত অবসস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু এবং একটি আত্মহত্যা প্ররোচনা মামলা হয়েছে। মামলার দুই আসামী টিটু ও শামীমকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com