• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

মধুমেলা নিয়ে বিশেষ আইন শৃঙ্খলা বিষয়ক সভা

কেশবপুর সংবাদদাতা / ২৫৩ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫

কেশবপুরের সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মবার্ষিকী ও মধুমেলা উপলক্ষে বিশেষ আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে যশোর জেলা প্রশাসনের উদ্যোগে কেশবপুরের সাগরদাঁড়ির মধুমঞ্চ মিলনায়তনে ওই সভার আয়োজন করা হয়।

 

যশোর জেলা প্রশাসক আজাহারুল ইসলাম সভার সভাপতিত্ব করেন।

 

কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য দেন, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আছাদুজ্জামান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, এনএসআই যশোরের যুগ্ম পরিচালক আবু তাহের পারভেজ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট আল আমিন, র‌্যাব-৬ কো¤পানি কমান্ডারের প্রতিনিধি সোহেল আল মুজাহিদ, কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ, পৌর জামায়াতের আমির প্রভাষক জাকির হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সুজন শেখ, সম্রাট হোসেন প্রমুখ।

 

এ সময় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ মধুমেলা বিষয়ে উন্মুক্ত আলোচনায় অংশ নেন।

 

সভায় মহাকবির জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ২৪ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত সপ্তাহব্যাপী মধুমেলা শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।

 

সভায় যশোর জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, দর্শনার্থীদের মধুমেলা উপভোগ করতে যাতে কোন অসুবিধা না হয় তার জন্য সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। সাগরদাঁড়িতে অশ্লীলতা পরিহার করে শালীনতার ভেতর দিয়েই অনুষ্ঠিত হবে মধুমেলা।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com