• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:২৫
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

ডুমুরিয়ায় মোবাইল কোর্ট করে চিংড়ি মাছ বিনষ্ট

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি  / ২৫৮ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
ডুমুরিয়ায় মোবাইল কোর্ট করে চিংড়ি মাছ বিনষ্ট

মঙ্গলবার বিকেলে ডুমুরিয়া ট্রলার ঘাট সংলগ্ন ডিপোতে চিংড়ি মাছে পুশ করার সময় এলাকাবাসী টের পেয়ে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সোহেল মোঃ জিলুর রহমান রিগানকে সংবাদ দিলে তিনি সহকারী কমিশনার ভূমি মোঃ আসাদুর রহমানকে নিয়ে মোবাইল কোট করিলে ৩০০ কেজি মাছ রেখে পালিয়ে যায় ।

 

মাছগুলো জব্দ করে বিনষ্ট করে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন মেরিন ফিশারিজ অফিসার জনাব অসিত কুমার সরকার, টেকনিক্যাল অফিসার প্রণব কুমার দাস, মোঃ আশিকুর রহমান ও ক্ষেত্র সহকারী জনাব মোঃ মহসিন সহ ভূমি অফিসের লোকজন।

 

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বলেন প্রতি বছর ৫ হাজার কোটি টাকার মাছ রপ্তানি করা হচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি রপ্তানি হচ্ছে চিংড়ি। কিন্তু কিছু অসাধু ব্যক্তি চিংড়িতে জেলিসহ তরল পদার্থ পুশ করে দেশের অর্থনৈতিক ক্ষতি করতে চান। যা দণ্ডনীয় অপরাধ।

 

অন্যদিকে এ বিষয়ে যথেষ্ট সতর্ক রয়েছে মৎস্য বিষয়ক মন্ত্রণালয়। এছাড়া চিংড়িতে বিভিন্ন তরল পদার্থ পুশ রোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। হাতনাতে অনেককে আটক করে জেল ও জরিমানাও করা হয়েছে। শুধু তাই নয়, চিংড়ি পরীক্ষার জন্যে ঢাকা,চট্টগ্রাম,কক্সবাজার ও খুলনাতে উন্নত প্রযুক্তির ল্যাবরেটরি করা হয়েছে। এরপরও যদি কোনো চক্র মৎস্য সেক্টরকে ধ্বংস করার পাঁয়তারা করে তবে সেটা বরদাশত করা হবে না। তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com