• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

আলেক্সান্ডার স্টাব ফিনল্যান্ডের পরবর্তী প্রেসিডেন্ট

প্রতিনিধি: / ৩৬৬ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪

আন্তর্জাতিক: সাবেক প্রধানমন্ত্রী আলেক্সান্ডার স্টাব ফিনল্যান্ডের পরবর্তী প্রেসিন্ডেন্ট নির্বাচিত হয়েছেন। স্থানীয় সময় রোববার রাতে রানওফ (দ্বিতীয় দফা) ভোটের পূর্ণাঙ্গ ফলাফলে স্টাবকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। ভোটের ফল মেনে নিয়ে তাকে স্বাগত জানিয়েছেন তার প্রতিদ্ব›দ্বী সাবেক পররাষ্ট্রমন্ত্রী পেকা হাভিস্তো। ৬৫ বছর বয়সী হাভিস্তো পরাজয় স্বীকার করেছেন। ফল প্রকাশের পর স্টাব হাভিস্তোকে বলেন, ন্যায্য ও দারুণ প্রতিযোগিতা হয়েছে। আপনার সঙ্গে এ নির্বাচনে অংশ নিতে পেরে আমি গর্বিত। ভালো একটি প্রতিযোগিতা হয়েছে। ন্যাশনাল কোয়ালিশন পার্টির স্টাব ৫১ দশমিক ৬ শতাংশ ভোট পেয়েছেন। আর স্বতন্ত্র প্রার্থী হাভিস্তো ৪৮ দশমিক ৪ শতাংশ ভোট পেয়েছেন। প্রাথমিক ভোটার উপস্থিতি ছিল ৭০ দশমিক ৭ শতাংশ। গেল ২৮ জানুয়ারি প্রথম দফার ভোটে তিনি ২৭ দশমিক ২ শতাংশ ভোট পান স্টাব আর হাভিস্তো পান ২৫ দশমিক দশমিক ৮ শতাংশ। প্রথম দফা ভোট পরবর্তী বিভিন্ন সমীক্ষায়ও ৮-৬ পয়েন্টে এগিয়ে ছিলেন স্টাব। ২০০৪ সালে আইন প্রণেতা হিসেবে রাজনৈতিক ক্যারিয়ার শুরু করেন স্টাব। ২০০৮ সাল পর্যন্ত ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ছিলেন। এরপর দেশে ফিরে তিনি পর্যায়ক্রমে পররাষ্ট্রমন্ত্রী, ইউরোপীয় বিষয়ক, বাণিজ্য ও অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এখন ফিনল্যান্ডের ১৩তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন আলেক্সান্ডার স্টাব। তিনি বিদায়ী প্রেসিডেন্ট সাউলি নিনিস্তোর স্থলাভিষিক্ত হচ্ছেন। নিনিস্তো ছয় বছরের দুই মেয়াদে প্রেসিডেন্ট থাকার পর অবসরে যাচ্ছেন। প্রতিবেশি রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের জন্য তার ডাকনাম পড়েছে ‘পুতিন হুইস্পারার’। ব্যক্তিগত জীবনে স্টাব ব্রিটিশ বংশোদ্ভূত আইনজীবী সুজান ইনেস-স্টাবকে বিয়ে করেছেন স্টাব। তাদের দুটি সন্তান রয়েছে। ৫৫ বছর বয়সী স্টাব অপেশাদার হলেও একজন উদীয়মান ক্রীড়াবিদ এবং ট্রায়াথলন চ্যাম্পিয়ন। ফিনল্যান্ডের প্রেসিডেন্টের ক্ষমতা সীমাবদ্ধ। তিনি দেশের আনুষ্ঠানিক প্রধান। পররাষ্ট্র ও নিরাপত্তা নীতির ক্ষেত্রে তিনি সরকারের সঙ্গে সমন্বয় রক্ষা করে চলেন। প্রেসিডেন্ট ফিনল্যান্ডের সামরিক বাহিনীর প্রধান। ফিনল্যান্ড এখন ন্যাটোর সদস্য এবং ন্যাটো বৈঠকে তিনিই দেশের প্রতিনিধিত্ব করেন। সূত্র: আলজাজিরা


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com